হঠাৎ করে মেজর সকার লিগে এক অঘটন ঘটেছে। আরও একটু পরিস্কার করে বললে ইন্টার মায়ামিতে ঘটেছে সেই অঘটন। হঠাৎ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন লিওনেল মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ও স্বদেশি হাভিয়ের মাশচেরানো। তা নিয়ে শুরু হয়েছে এখন জল্পনা।
জল্পনা কল্পনার ডালপালা ক্রমেই বিস্তৃত হচ্ছে। ব্যক্তিগত কারণ না পর্দার আড়ালে অন্য কিছু ঘটেছে।
লিওনেল মেসির সূত্র ধরে ইন্টার মায়ামিকে এক টুকরো আর্জেন্টিনা বললে ভুল হবে না। বর্তমানে আটজন খেলোয়াড় মেসির স্বদেশি। আর কোচিং স্টাফের কথা বললে এটা আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং স্টাফ কিনা তা নিয়ে সন্দেহ হতে পারে। কোনো জাতীয় দলেও হয়তো সেই দেশের এত আধিক্য থাকে না। ইন্টার মায়ামিতে প্রধান কোচ থেকে গোলরক্ষক কোচ পর্যন্ত- সবাই আর্জেন্টাইন।
ধীরে ধীরে শুরু
গত সপ্তাহে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। ম্যাচের পর ড্রেসিংরুমে এক উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একটা সূত্রের খবর অনুযায়ী, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার পদত্যাগ করেন মাশচেরানো। যদিও মাশচেরানো ব্যক্তিগত কারণ বলছেন কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে ড্রেসিংরুমের উত্তপ্ত পরিবেশ।

মায়ামিক আসল অশান্তিটা শুরু হয় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর থেকে। নাশভিলের কাছে হেরে যায় মায়ামি। ক্লাব কর্তৃপক্ষ এই হার মানতে পারেনি। গত মৌসুমে যে দলকে অনায়াসে হারিয়েছে, সেই দলের কাছে হার মেনে নেওয়া কঠিন। এরপর থেকেই ড্রেসিংরুমের পরিবেশটা একটু উত্তপ্ত হয়ে পড়ে। মাশচেরানোর বিদায়ের পেছনে এই ব্যর্থতাও যথেষ্ঠ অবদান রেখেছে।
ফাটল বড় করতে চাননি মাশচেরানো
মেসি ও মাশচেরানোর সম্পর্কটা দীর্ঘদিনের। বার্সেলোনা থেকে আর্জেন্টিনার জাতীয় দলে একে অপরের ছায়া হয়ে ছিলেন। এক সঙ্গে মাঠে থাকার সময় তাদের যে সম্পর্ক ছিল একজন মাঠের বাইরে থাকায় সেই সম্পর্ক হয়তো ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। সে কারণেই হয়তো দুইজনের মধ্যে তপ্ত আলোচনা থেকে বিতর্ক হতো। তার ধারাবাহিকতায় হয়তো বন্ধুত্বের সম্পর্কটা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। মাশচেরানো দুইজনের সম্পর্কের ফাটলটা হয়তো বড় করতে চাননি। তাই আগেভাগে সরে দাঁড়ানো শ্রেয় মনে করেছেন।
মেসির সাফল্য
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসির সাফল্য ঈর্ষনীয়। ২০২৩ সালে লিগস কাপ,২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড আর ২০২৫ সালে এমএলএস কাপ জয়। টানা দুই বছর হয়েছে লিগের সেরা খেলোয়াড়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















