ফিলাডেলফিয়ায় ঝড় ওঠার কথা ছিল। ঝড় উঠেছে, তবে একটা নয় দুটো। একটা কিলিয়ান এমবাপ্পের, অন্যটা প্রকৃতির। প্রকৃতির ঝড় পারেনি এমবাপ্পের ঝড়কে থামাতে। ফলে যা হওয়ার হয়েছে, বিধ্বস্ত হয়েছে ইরাক। ফিলাডেলফিয়ায় উপস্থিত প্রায় ৬৯ হাজার দর্শকের সামনে এমবাপ্পে গোলের ঝড় তুলেছিলেন। করেছেন জোড়া গোল। আর তাতেই বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে ফ্রান্সের কাছে ইরাক ৩-০ গোলে বিধ্বস্ত হেয়েছে। টানা দুই জয়ে বিশ্বকাপের বর্তমান রানার্স আপ দল ফ্রান্সের নক আউট পর্বে খেলা নিশ্চিত হয়েছে। অন্যদিকে পরপর দুই হারে বিদায় নিশ্চিত হয়েছে এশিয়ার প্রতিনিধি ইরাকের।
ইরাকের বিপক্ষে ঝড় উঠবে এটা প্রত্যাশিত ছিল। আরও একটু পরিস্কার করে বললে এমবাপ্পে ঝড় তুলবেন- এটা প্রত্যাশিত ছিল। কেননা দুর্বল ইরাককে পেয়ে এমবাপ্পে যে সবকিছু এলেমেলো করে দিতে চাইবেন এটাই স্বাভাবিক। শেষ পর্যন্ত তাই হয়েছে। উভয়ার্ধে একটা করে গোল করেছেন এমবাপ্পে। অন্য গোলটা করেছেন উসমানে দেম্বেলে।
ঝড় থামাতে পারেনি এমবাপ্পেকে
ইরাক-ফ্রান্স ম্যাচটা মোটেও স্বাভাবিক ছিল। সবকিছু স্বাভাবিকভাবে শুরু হলেও প্রকৃতির ঝড় ম্যাচে বিরূপ প্রভাব ফেলে। দুই ঘন্টারও বেশি সময় ম্যাচটি প্রকৃতির কারণে স্থগিত হয়ে থাকে। ফলে গ্রুপ পর্বের এই ম্যাচটির স্থায়িত্ব হয় প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি। বজ্রপাতে খেলা বন্ধ হওয়ার আগে ফরাসি তারকা এমবাপ্পে একটি গোল করেন। বজ্রপাত থেমেছে, খেলা শুরু হয়েছে কিন্তু থামেনি এমবাপ্পে ঝড়। ফলে খেলার শুরুর পর ইরাককে আবার এমবাপ্পের গতি সামাল দিতে হয়েছে। কিন্তু সফল হতে পারেনি। ফলে আরো গোল হজম করতে হয়েছে ইরাককে।

মেসির সঙ্গে দৌড়ে এমবাপ্পে
এদিকে জোড়া গোলের সুবাদে এমবাপ্পে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইটা জমজমাট করে তুলেছেন। ইরাকের বিপক্ষে জোড়া গোলের সুবাদে দুই ম্যাচে তার গোল সংখ্যা চার। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার কীর্তির দিকে আরও একধাপ এগিয়ে গেলেন এই ফ্রেঞ্চ তারকা। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা ১৬। সমসংখ্যাক ম্যাচে এই গোল করেছেন তিনি। উভয় ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে হ্যাটট্রিকসহ দুই ম্যাচে তিনি পাঁচ গোল করেছেন। আর বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার দৌড়ে সবার উপরে রয়েছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের সুবাদে মেসি এখন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলেছেন। আর্জেন্টাইন তারকার গোলসংখ্যা এখন ১৮, ২৮ ম্যাচে এই গোল করেছেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











