জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি

বিশ্বকাপ ফুটবল

অনুশীলনে মেসি

বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ জর্ডান। এ ম্যাচের আগে দুই দলের অবস্থান দুই মেরুতে। টানা দুই ম্যাচ জয়ে আর্জেন্টিনা নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছে। বিপরীত অবস্থা জর্ডানের। টানা দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে। তবে ম্যাচে শুরুর একাদেশ মেসি নাই।

এ ম্যাচকে ঘিরে আর্জেন্টাইন ভক্তদের উদ্বেগের শেষ নেই। ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না তাে নিয়েই উদ্বেগ তাদের। শেষ পর্যন্ত তাদের উদ্বেগ সত্যি হয়েছে। জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে লিওনেল মেসি নেই।

আগেই জানিয়েছিলেন স্ক্যালোনি

মেসি যে প্রথম একাদশে থাকবেন না সে বিষয়টি আগেই কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন। নক আউটে খেলা নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে অন্যদের সুযোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন তিনি। সে মতে মেসিকে একাদশের বাইরে রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বদলি খেলোয়াড় হিসেবে হয়তো তাকে নামানো হতে পারে।

মেসি

বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসি প্রথম দুই ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন আর্জেন্টিনার অধিনায়ক। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে করেন দুই গোল। দুই ম্যাচ থেকে পাঁচ গোল করে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকায় নেতৃত্ব দিচ্ছেন। শুধু তাই নয়, দুই ম্যাচে পাঁচ গোল করার মাঝ দিয়ে মেসি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটা নিজের করে নিয়েছেন। এতদিন জার্মানির মিরোস্লাভ ক্লোসা ১৬ গোল করে এই কীর্তি উপভোগ করছিলেন। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে মেসি ক্লোসার পাশে বসেন। পরের ম্যাচ গোল করে মেসি ছাড়িয়ে যান ক্লোসাকে। এখন ১৮ গোল তার।

গোলের লড়াই জমজমাট

চাপহীন ম্যাচে মেসি তার গোলসংখ্যা আরও বাড়িয়ে নেবেন এটাই ছিল মেসিভক্তদের প্রত্যাশা। সর্বোচ্চ গোলদাতা বা গোল্ডেন বুটের সঙ্গে এ মুহুর্তে লড়াইয়ে মেসির কাছাকাছি অবস্থানে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, একই দলের উসমানে দেম্বেলে ও নরওয়ের আর্লিং হালান্ড। চারজনই চারটি করে গোল করেছেন। তিনটি করে গোল করে অন্তত ৯জন খেলোয়াড় তাদের অনুসরণ করে চলেছে। যে কোনো সময় এ তালিকায় অবস্থানের পরিবর্তন ঘটতে পারে।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

Exit mobile version