মেসির ইতিহাস গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ! বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার সকালে আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এশিয়ার প্রতিনিধি জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। গ্রুপ পর্বের তিন ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। গোল করে ইতিহাস গড়েছেন মেসি। গ্রুপের অপর ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ড্র’র ফলে উভয় দল ৪ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে পৌঁছেছে।
নক আউট পর্বে আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে খেলবে। আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আর অস্ট্রিয়া খেলবে স্পেনের বিপক্ষে।
বদলি খেলোয়াড় মেসি
পরিকল্পনা মতোই লিওনেল মেসি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। লাউতারো মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। নিকোলাস ওতামেন্দির কাছ থেকে আর্মব্যান্ড বুঝে নেন তিনি। মেসি নামায় ডালাস স্টেডিয়ামে আনন্দের ঝড় বয়ে যায়। তাদের হতাশ করেননি আর্জেন্টিনা অধিনায়ক। দূর্দান্ত এক গোল করেছেন। এ গোলের সুবাদে এবারের বিশ্বকাপে তার গোলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। এটি ছিল মেসির ক্যারিয়ারে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। পরের ম্যাচে করেন জোড়া গোল। এই ম্যাচে এক গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে একটু হলেও এগিয়ে গেলেন। তিন ম্যাচে তার গোল সংখ্যা ছয়। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার কীর্তিটা আরও সমৃদ্ধ করলেন মেসি। এই বিশ্বকাপের ছয় গোল নিয়ে তার গোলসংখ্যা ১৯।

এ ম্যাচের গোল করার মাঝ দিয়ে মেসি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন। ফ্রি কিক থেকে তার করা এ গোলে জর্ডানের গোলরক্ষক থামানোর সুযোগই পাননি।
সেলসোর ফ্রি কিক
মেসি মাঠের আসার আগে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে ছিল। সেলসো ফ্রি কিক থেকে যে গোলটি করেন তা ছিল অসাধারণ। আবু তাহার নিয়ম বহির্ভূত চ্যালেঞ্জের কারণে বক্সের বেশ বাইরে ফ্রি কিকের সুযোগ পায় আর্জেন্টিনা। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া এ ফ্রি কিক থেকে যেভাবে লো সেলসো গোল করেন তার জন্য গর্বের হাসি হাসেন মাঠের বাইরে থাকা অধিনায়ক লিওনেল মেসি। হয়তো ভাবতে থাকেন আমি এখন নির্ভার। দায়িত্ব নেওয়ার জন সতীর্থরা প্রস্তুত।
লো সেলসোর ফ্রি কিকে হতবাক হন জর্ডানের গোলরক্ষক। তার ধারণা ছিল কাছের পোস্ট থেকে বল জালে ফেলার চেষ্টা করবেন সেলসো। কিন্তু মানব দেয়াল ফাঁকি দিয়ে দূর পোস্টের দিকে বল পাঠান সেলসো। বাতাসে বাঁক নিয়ে বল আছড়ে পড়ে জালে। মেসির মুখে দেখা যায় গর্বের হাসি।
এর আগে অবশ্য একবার বল জালে ফেলেছিল আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের কারণে বা বাতিল হয়। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলে। ৫৫ মিনিটে জর্ডানের মুসা আল তামারি একটা গোল করেন। বিশ্বকাপের আর্জেন্টিনার জালে এটা ছিল প্রথম গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














