মেসিদের দাপটে জাম্বিয়ার জালে পাঁচ গোল
মৌরিতানিয়ার বিপক্ষে দলে ছিলেন না লিওনেল মেসি। নেমেছিলেন বিরতির পর। ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে প্রথম থেকেই মাঠে ছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা। আর তাতেই ছন্দে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবার ভোরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে জাম্বিয়ার জালে মেসিদের পাঁচ গোল এর বন্যায় জাম্বিয়াকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।
মেসি গোল করেছেন, গোল করিয়েছেনও। ঘরের মাঠে হয়তো জাতীয় দলের হয়ে এটা ছিল মেসির শেষ ম্যাচ। ফলে প্রতিপক্ষ দুর্বল জাম্বিয়া হলেও এ ম্যাচ নিয়ে আর্জেন্টাইনদের আগ্রহের শেষ ছিল না। কোচ লিওনেল স্ক্যালোনি যে বিষয়টি বোঝেননি তা নয়। তিনি আর্জেন্টাইনদের আবেগটা বুঝেছিলেন। তাই মৌরিতানিয়ার বিপক্ষে প্রথম একাদশে না থাকলেও এ ম্যাচে ছিলেন মেসি।
দুই অর্ধে দুই জোড়া গোল
বিশ্ব চ্যাম্পিয়নরা দুই অর্ধে দুটো করে গোল করে। অন্য গোলটি ছিল আত্মঘাতি। প্রথমার্ধে গোল করেন হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি। বিরতির পর পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। যোগ করা সময়ে ম্যাচের শেষ গোল করেন ভ্যালেন্টিন বারকো। এর আগে জাম্বিয়া নিজেদের জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে ৪-০ গোলে এগিয়ে দিয়েছিল।
আন্তর্জাতিক সূচী অনুসারে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে লা বোমবোনেরো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচ দুটে।

ভিন্ন ৪০ দলের বিপক্ষে গোল
ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্টিনা। আলভারেজের করা গোলটির উৎস ছিলেন মেসি। লিয়ান্দ্রো পারদেসের কাছ থেকে দূরপাল্লার পাস থেকে জাম্বিয়ার বক্সে বল ফেলেন মেসি। ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে গোল করেন মেসি। ফলে জাতীয় দলের জার্সিতে হয়তো দেশের মাটিতে এটা মেসির শেষ গোল। এর ফলে ৪০টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোলের দেখা পেলেন মেসি। ১৯৮তম ম্যাচে এটা মেসির ১১৬ তম গোল। আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যা তার অবস্থান এখন দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলসংখ্যা ১৪৩।
মেসির ৯০২তম গোল
একই সঙ্গে জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসির গোলের সংখ্যা বাড়লো। ৯০২তম গোল এটি তার। সংখ্যাটা এ ম্যাচেই বাড়িয়ে নিতে পারতেন মেসি। একটা পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু মেসি পেনাল্টি নেননি।
শেষ ম্যাচে প্রতিপক্ষ বসনিয়া
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আর একটা মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। জুনে এ ম্যাচটি মাঠে গড়াবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















