ইয়ানিস বোনুউয়ের এক হাতের ওপর ভর করে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোতে পৌঁছেছে মরক্কো। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে তারা নেদারল্যান্ডসকে হারিয়ে আর এক ধাপ এগিয়ে গেল। এস্তাদিওয় বিবিভিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় মরক্কো। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
এই হারের ফলে জার্মানির মতো শেষ ষোলোতে খেলা হলো না নেদারল্যান্ডসের।
দুভার্গ্য নেদারল্যান্ডসের
গত বিশ্বকাপেও টাইব্রেকারে কপাল পুড়েছিল নেদাল্যান্ডসের। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ৪-৩ গোলে হেরেছিল। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ছিল। এবারও সেই টাইব্রেকারে হেরে বাদ পড়ে গেল। ছোঁয়া হলো না বিশ্বকাপ। অপেক্ষা বাড়লো আর চার বছরের। গত মাত্র কয়েক ঘন্টায় টাইব্রেকারে কাটা পড়ে দুই শক্তিশালী দল বিদায় নিল। রাতে প্যারাগেুয়ের কাছে হেরেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এবার মরক্কোর কাছে নেদারল্যান্ডস।

টাইব্রেকারে নেদারল্যান্ডসের শুরুটা হয়েছিল স্বস্তিতে। উভয় দলের প্রথম শটের লড়াইয়ে এগিয়ে ডাচরা। কুপমেইনার্স গোল করে ডাচদের এগিয়ে দিলেও ব্যর্থ হন মরক্কোর এল আইনোউয়ি। দ্বিতীয় শটে সমতায় ফেরে। তৃতীয় শটে উভয় দল গোল করে। ফলে ফল দাঁড়ায় ২-২। চতুর্থ শটে কোনো দলই গোল করতে পারেনি। ডাচদের পঞ্চম শটে মরক্কোর গোলরক্ষক ইয়ানিস বোনুউ এক হাতে রুখে দেন। সুযোগ আসে মরক্কোর সামনে। ইসমায়েল সালবারি ভুল করেননি। সামনে আসা সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে দলকে শেষ ষোলোতে পৌঁছে দেন। শেষ ষোলোতে ৪ জুলাই মরক্কো কানাডার মুখোমুখি হবে। ফলে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি তাদের।
সৌভাগ্যে মরক্কোর
নির্ধারিত সময়ের খেলায় আক্রমন প্রতিআক্রমণে জমে উঠেছিল। গোলশূন্যভাবে শেষ হয়েছিল প্রথমার্ধ। বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও মরক্কো কাজে লাগাতে পারেনি। একাধিক সহজ সুযোগ পেয়েছিল। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার মাশুল ভালোভাবে দিতে হয় মরক্কোকে। ৭২ মিনিটে কোডি গাকপো গোল করে ডাচদের এগিয়ে নেন। তার এই গোলই জয়ের স্বপ্ন দেখছিল ডাচরা। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মূহুর্তে গোল পরিশোধ করে খেলায় ফেরে মরক্কো। ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করে ইসা দিয়ুপ ডাচদের স্তদ্ধ করে দেন। আর মরক্কোর সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। তার এই গোল যেমন দলকে সমতায় ফেরায় তেমনি লড়াইয়ের নতুন শক্তি জোগায়। সেই শক্তির বলে মরক্কোর এখন পৌঁছেছে শেষ ষোলোতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











