দলে জায়গা পেয়ে কয়েক ঘন্টা কেঁদেছেন নেইমার , আসন্ন বিশ্বকাপের জন্য আগেই ব্রাজিলের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। দল ঘোষণায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল আক্রমণভাগ। আরও ছোট্ট করে বললে নেইমার। বিশ্বকাপ দলে নেইমার আছেন কিনা তা নিয়েই ছিল সবার আগ্রহ। শেষ পর্যন্ত নেইমার জায়গা পেয়েছেন। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ব্রাজিল ভক্তদের মাঝে আনন্দের সুনামি বয়ে যায়। আর নেইমারের মাঝে ঘটে উল্টো ঘটনা। কেঁদে বুক ভাসান তিনি।
ব্রাজিলের জাতীয় দলের হয়ে সর্বাধিক গোল করা নেইমার জানিয়েছেন, দল ঘোষণা হতেই আমি কেঁদে ফেলি। পাঁচ, দশ বা বিশ মিনিট নয় কয়েক ঘন্টা আমি কেঁদেছি।
ভক্তদের উদ্বেগ
ব্রাজিল তারকা দলে সুযোগ পাবেন কিনা গত কয়েক সপ্তাহ ধরে ব্রাজিল ফুটবল ভক্তদের মাঝে এটাই ছিল সবচেয়ে জরুরি আলোচনা। হাঁটুর ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি জাতীয় দলের বাইরে। ক্লাব ফুটবলেও খুব একটা বেশি খেলার সুযোগ পাননি। ফলে জাতীয় দলে তার থাকা নিয়ে বড় ধরণের এক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আগেভাগে কোচ কার্লো আনচেলোত্তি তেমন একটা কিছু বলছিলেন। যা কিছু বলছিলেন তা নেইমার ভক্তদের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ঠ ছিল।

পরিশ্রম সার্থক
দল ঘোষণা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছেন নেইমার। সেখানে দেখা যায়, নেইমার তার ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি এবং ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে জড়িয়ে ধরে আছেন। উভয়ে নেইমারকে ইনজুরি থেকে সেরে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নেইমার বলেন, এখন আমি কেমন অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি স্বীকার করছি আমি কয়েক ঘন্টা ধরে কেঁদেছি। কারণ এই পর্যায়ে পৌঁছানো কোনোভাবেই সহজ কাজ ছিল না। যারা আমার সঙ্গে ছিলেন তারা জানেন এখানে পৌঁছাতে আমাকে কত কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। এটা সত্যিই কঠিন ছিল। যখন তালিকায় আমার নাম পড়া হলো তখন সমস্ত ত্যাগ আর পরিশ্রম সার্থক মনে হয়েছে।
পানামার বিপক্ষে শেষ ম্যাচ
আগামী ৩১ মে ব্রাজিল দল বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। পানামা তাদের প্রতিপক্ষ। তারপর তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে। ৩৪ বছর বয়সী নেইমার জাতীয় দলের হয়ে ৭৯ গোল করেছেন। ব্রাজিলের হয়ে এটাই সর্বোচ্চ গোল। তিনি খেলবেন তার চতুর্থ বিশ্বকাপ। তবে এখনো শিরোপার দেখা পাননি তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















