আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষণা নিয়ে নাটকীয়তা কম হয়নি। দলে নেইমার থাকবেন কি থাকবেন না তা নিয়ে উদ্বেগের শেষ ছিল না। শেষ পর্যন্ত নেইমারকে নিয়ে দল ঘোষণা করেন ব্রাজিল কোচ। নেইমার দলে থাকলেও ভক্তদের উদ্বেগের শেষ নেই। সেই ইনজুরি শঙ্কা ছড়াচ্ছে। ইনজুরির কারণে নেইমার প্রথম দিনের অনুশীলনে মাঠে নামতে পারেননি।
অনুশীলনে অনুপস্থিত নেইমার
বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রথম অনুশীলন ছিল ক্লোজড ডোর অনুশীলন। সেখানে অনুশীলন করার কথা ছিল নেইমারের। কিন্তু ডান পায়ের কাফ মাসলে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারকে অনুশীলনে না রেখে তাকে পরীক্ষার জন্য ক্লিনিকে পাঠানো হয়েছে। তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে ইমেজিং টেস্ট ও উন্নত পরীক্ষা করা হচ্ছে।
নেইমারের এই ঘটনা বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপের দলে তার থাকা নিয়ে একটা বিশাল প্রশ্ন তৈরি করেছে।
ইনজুরি আতঙ্কের
ব্রাজিলের জাতীয় দলের হয়ে নেইমার সর্বোচ্চ গোল করেছেন। ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। ২০২৩ সালের গুরুতর হাঁটুর ইনজুরির পর থেকে জাতীয় দলের হয়ে তিনি আর কোনো ম্যাচ খেলেননি। কোচ কার্লো আনচেলোত্তির অধীনে গত এক বছর নেইমার জাতীয় দলে এক প্রকার নাই হয়ে গিয়েছিলেন। তবে অভিজ্ঞতার কারণে বিশ্বকাপ দলে তাকে ফেরানো হয়।

গত ১৭ মে দেপোর্তিভো কুরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন। প্রথমে এই ইনজুরি ছোট মনে হলেও এখন মোটেও তা মনে হচ্ছে না। বরং এখন এটি তার দাঁড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
ইনজুরি মুক্ত হয়ে সময় দরকার
ইএসপিএন’র রিপোর্ট অনুযায়ী নেইমারের কাফের ফোলা অংশটি পুরোপুরি নিরাময় হতে সময় লাগবে। প্রাথমিকভাবে যে ধারণা করা হয়েছিল মূলত সময়টা তার থেকে বেশি লাগবে। অন্যদিকে কাচ আনচেলোত্তি আগেই পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোনো নাম বা আবেগ দেখে নয়, শতভাগ ম্যাচ ফিটনেস থাকলেই কেবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে পারবেন। অন্যথায় নয়। বিশ্বকাপ খেলতে হলে শতভাগ ফিট থাকতে হবে।
এদিকে নেইমারের ইনজুরি বিষয়টি নিয়ে কোনো হেলাফেলা করতে রাজি নয় সিবিএফ। কোনো আজেবাজে তথ্য দিতেও রাজি নয়। সিবিএফ জানিয়েছে, জাতীয় দলের মেডিকেল বোর্ডের পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত নেইমারের চোটের আপডেট নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হবে না।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















