তামিমের বিসিবিতে নতুন দায়িত্বে যারা

তামিমের বিসিবিতে নতুন দায়িত্বে যারা

তামিমের নেতৃত্বে বিসিবির নতুন দায়িত্ব বণ্টন।

তামিমের বিসিবিতে নতুন দায়িত্বে যারা । বিসিবি নির্বাচন ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পরদিন মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভা শেষে বিভিন্ন বিভাগের দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

যেখানে বিসিবির সভাপতি তামিম ইকবাল থাকছেন ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধানের দায়িত্বে। অ্যাডহক কমিটিতেও এই দুই বিভাগেই ছিলেন তিনি। তামিমের মতো দুটি করে কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ ও ফাহিম সিন্‌হা।

তামিমের বিসিবিতে নতুন দায়িত্বে যারা ।

তবে গ্রাউন্ডস কমিটির পাশাপাশি হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্বে থাকবেন শানিয়ান। সিকিউরিটি কমিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির প্রধানের দায়িত্ব থাকবে সাঈদ ইব্রাহিমের কাঁধে। গেম ডেভেলপমেন্টের পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ফাহিম সিন্‌হা।

এছাড়া টুর্নামেন্ট কমিটির দায়িত্ব সামলাবেন চট্টগ্রামের অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন মোঃ আলমগীর। আম্পায়ার্স কমিটির দায়িত্ব পেয়েছেন মির্জা ইয়াসির আব্বাস। আর বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দায়িত্বে থাকবেন আসিফ রব্বানি।

ঢাকার ক্রিকেটে নিয়ন্ত্রক সিসিডিএম কমিটির দায়িত্বে থাকবেন চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মঈন উদ্দিন চৌধুরি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ও অ্যাডহক কমিটিতে নারী উইংয়ের দায়িত্বে ছিলেন নারী পরিচালক।

এছাড়া বয়স ভিত্তিক ক্রিকেট কমিটির দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আরেক অভিজ্ঞ সংগঠক মাসুদুজ্জামান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দায়িত্বে থাকবেন আসিফ রব্বানি।

বিসিবিতে ২৩ কার্যকরী কমিটির বিপরীতে ২১ কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের মতো বাংলাদেশ টাইগার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

নির্বাচনের পরদিন রাজশাহী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করায় বর্তমানে বিসিবির পরিচালক সংখ্যা ২৪। তাদের মধ্যে বিভিন্ন কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন ১৮ জন। বাকি ৬ জনের মধ্যে খুলনা থেকে নির্বাচিত সরফরাজ আহমেদ ও মির্জা ফয়সল আমিনকে দুইটি কমিটির সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি চারজনকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি। যারা দায়িত্ব পাননি তারা হলেন- মিজানুর রহমান, শান্তুনু ইসলাম, শফিকুল আলম ও সাকিফ আহমেদ সালাম।

এক নজরে কে কোন দায়িত্ব:

Exit mobile version