ফুটসাল লীগ বাংলাদেশ ২০২৫-২৬
মোট ১১টি ফুটবল ক্লাব দলকে নিয়ে দেশে প্রথম বারের মত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ফুটসাল লীগ। বিশ্বকাপের বিরতির পর আজ ২য় দিনে টুর্নামেন্টে নিজেদের ৪র্থ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আনসার বিডিপি ফুটবল ক্লাব ফলে ‘মেয়েদের খেলায় আনসার ভিডিপি, ছেলেদের খেলায় জেনন এফসির জয়’ দিয়ে শুরু দিনের প্রথম দুটি ম্যাচ।

জেনন এফসির বিপক্ষে শুরু থেকেই অল আউট ফুটসাল খেলে প্রতিপক্ষের দূর্গে আক্রমন চালিয়ে ৮-১ গোলের বড় জয়ে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে আনসার ভিডিপি এফসি। মামনি চাকমা, অতুইমা মারমা আর অংম্রাচিংদের মুহুর্মুহু আক্রমন ঠেকিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটসাল খেলে একবার মাত্র আনসার ভিডিপির গোল রক্ষক মাহলাথুই মারমাকে পরাস্ত করতে পেয়েছে জেনন এফসি। প্রথম অর্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল আনসার ভিডিপি এফসি।
পুরুষ বিভাগের খেলা উভয় দল সমান সমান লড়াইটা ছিল দারুন উপভোগ্য। প্রথমার্ধে উভয় দল ১-১ গোলের সমতা নিয়ে খেলা শেষ করে।তবে ফিনিশিং ভাগে উভয় দলের দুর্বলতা ছিল চোখে পড়ার মত। আনসারের পক্ষে পাসিং প্রথমে গোল করে এগিয়ে নিলে সাইফ ১২ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোল করে সমতায় আনেন। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় হৃদয় নিজের প্রথম এবং দলের ২য় গোল করে প্রথম লিড নিলে আনসার ভিডিপি গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলে জমে উঠে খেলা। আক্রমন এবং পাল্টা আক্রমনে খেলা চললেও অন্তিম মুহুর্তে জোন্সের ব্যাকহিল অ্যাসিস্ট থেকে সাইফ ক্লিনিক্যালি ফিনিশ করলে ৩-১ গোলের লিড নিয়ে আনসার ভিডিপির সাধ্যের বাইরে চলে যায় ম্যাচ, জেনন ৩ ম্যাচে ২ জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে।
দেশে ফুটসাল লীগ শুরু হয়েছে এটা একটা আশাব্যাঞ্জক দিক তবে প্রচার প্রচারনা যদি বাড়ানো যেত আমার মনে হয় দর্শক গ্যালারী আরো একটু হেলদি করা যেত, মাঠে দর্শকদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুক্র-শনি খেলা থাকলেও আশানুরুপ দর্শক দেখা যাচ্ছেনা গ্যালারীতে।


