এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্য ব্যাডমিন্টন ফেডারেশনের

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ, রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিলসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন কমিটির সদস্যরা। এরপর দায়িত্ব গ্রহণ ও পরিচিতি পর্ব শেষে ফেডারেশনের বিগত দিনের কার্যক্রম ও হিসাব-নিকাশ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে ব্যাডমিন্টনের উন্নয়ন ও ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল করার করণীয় নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।

সভায় বিশেষ গুরুত্ব পায় আসন্ন এশিয়ান গেমস ব্যাডমিন্টন। এই প্রতিযোগিতায় ভালো ফল করার লক্ষ্য নির্ধারণ করে খেলোয়াড়দের প্রস্তুতি, প্রশিক্ষণ ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এশিয়া কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিল। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে ২০তম এশিয়ান গেমস।

২০২৬ এশিয়ান গেমসে ব্যাডমিন্টন শুরু ২০ সেপ্টেম্বর থেকে

২০২৬ এশিয়ান গেমসে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৯ সেপ্টেম্বর। জাপানের আইচি প্রিফেকচারের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামে বসবে ব্যাডমিন্টনের এই আসর।

মহাদেশীয় এই প্রতিযোগিতায় থাকছে মোট পাঁচটি পদক ইভেন্ট। পুরুষ ও নারী এককের পাশাপাশি থাকছে পুরুষ ও নারী দ্বৈত এবং মিশ্র দ্বৈত। এর সঙ্গে অনুষ্ঠিত হবে দলীয় ইভেন্টও।

এশিয়ান গেমসে ব্যাডমিন্টন বরাবরই অন্যতম আকর্ষণীয় ইভেন্ট। বিশেষ করে এশিয়ার শক্তিশালী দেশগুলোর শাটলারদের লড়াই ঘিরে থাকে বাড়তি আগ্রহ। ২০২৬ আসরেও তাই একক, দ্বৈত ও দলীয় ইভেন্টে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করা হচ্ছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles