উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ত জার্মেই ও বায়ার্ন মিউনিখ। প্যারিস পার্ক দা প্রিন্সেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজকের ম্যাচে জয়ী হওয়া মানেই ফাইনালের পথে একধাপ এগিয়ে যাওয়া। শুধু তাই নয়, শিরোপা জয়ের দিকেও। কেননা অন্য সেমিতে মুখোমুখি হবে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদ। আগামীকাল মাঠে গড়াবে এ ম্যাচটি। এ ম্যাচটিতে যেই জয়ী হোক তাদের জন্য প্যারিস সেন্ত জার্মেই বা বায়ার্ন মিউনিখ উভয় দলই কঠিন হবে। আগামী মাসে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বায়ার্ন ফেভারিট
অ্যাওয়েতে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হলেও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ফেভারিট থাকছে। এ ম্যাচের আগে অনেকটা চাপমুক্ত তারা। তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি। এরই মধ্যে দলটি ঘরোয়া লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে। জয় করেছে জার্মান কাপ। ফলে অনেকটা চাপমুক্তভাবে তারা আজ মাঠে নামবে।
শুধু তাই নয়, কঠিন পরীক্ষায় পার হয়ে বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে এসেছে। কোয়ার্টার ফাইনালের উভয় লেগে সাবেক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে বায়ার্ন। ফলে আজ প্যারিস সেন্ত জার্মেই নিজেদের মাঠে খেললেও বড় ধরণের চাপে থাকবে।
প্যারিস সেন্ত জার্মেইও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সবচেয়ে বড় বিষয় তারা বর্তমান চ্যাম্পিয়ন। ঘরোয়া লিগ শিরোপা জয়ের পথে দলটি। কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলকে। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তাদের রেকর্ডটা মোটেও স্বস্তির নয়।

চারবরই জয়ী বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে চারবার মাঠে নেমেছে। কিন্তু একবারো জয়ের স্বাদ পায়নি। তবে বায়ার্ন ভীতি কিছুটা হলেও তারা কমিয়েছে গত জুলাইতে। এ সময়ে বিশ্ব ক্লাব কাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারায়।
উভয় দল চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমে গোল বন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষ দলগুলোকে। উভয় দল এ পর্যন্ত ৩৮টি করে গোল করেছে।
প্রথম সেমিফাইনাল
বায়ার্ন মিউনিখ এবং প্যারিস সেন্ত জার্মেই এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। এর আগে তারা দুইবার তারা গ্রুপ পর্বে এবং দুইবার শেষ ষোলোতে মুখোমুখি হয়েছে। সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল গত নভেম্বরে। এবারের টুর্নামেন্টের লিগ পর্যায়ে বায়ার্ন ২-১ গোলে হারিয়েছিল প্যারিস সেন্ত জার্মেইকে। লুইস দিয়াজ জোড়া গোল করেছিলেন। আজও তিনি তুরুপের তাস হতে পারেন। বায়ার্নকে এগিয়ে নিতে পারেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















