আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। তবে এবারের বিশ্বকাপে কাউকে ফেবারিট দেখছেন না রাবাদা। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো নিয়ে চলছে বিশ্লেষণ। কোন দলকে এগিয়ে রাখতে নারাজ দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
সর্ব ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব জয় করেছিল ভারত। শ্রীলঙ্কার পাশাপাশি এবারের বিশ্বকাপের আয়োজকও তারা। নিজেদের কন্ডিশনের পাশাপাশি টি-টোয়েন্টি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারতকে এগিয়ে রাখছেন অনেকেই। তবে এবারের বিশ্বকাপ সবার জন্য উন্মুক্ত দাবি করেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। রাবাদা বলেন,‘এই টুর্নামেন্টে কাউকে ফেভারিট বলতে পারবেন না। আমার মনে হয়, শিরোপার দাবিদার সবাই। যে কেউ এটা জিততে পারে। আমরা নিশ্চিতভাবেই সেই সুযোগটি নিতে চাইব। ভারতীয় শিবিরে কি চলছে আমি নিশ্চিত নই। তবে এই টুর্নামেন্ট পুরোপুরি উন্মুক্ত।’
ভারতে ছোট মাঠ থাকলেও রাবাদার আশা সব ম্যাচ হাই স্কোরিং হবে না। এ নিয়ে এই পেসার বলেন,‘এটা ভারত যেখানে ছোট মাঠ আছে, বল পিছলে পড়ে এবং শিশির পড়লে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কিন্তু আইসিসি ইভেন্টগুলোতে আমি যা দেখেছি, সব খেলাই হাই স্কোরিং হবে না। আপনি মাঝে মাঝে এমন ভেন্যু পাবেন যেখানে হাই স্কোরিং ম্যাচ হবে, কিন্তু আমি মনে করি না যে সব পিচ এমন হবে। বিশেষ করে আইসিসি ইভেন্টগুলোতে, আপনি দেখতে পাবেন যে মাঝে মাঝে বোলারদের জন্য কিছু না কিছু থাকবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপে আরো রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। সোমবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















