বৃষ্টির পেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। দুপুর থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে টসও মাঠে গড়ায়নি। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ম্যাচ অফিসিয়ালরা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ শুরুর নির্ধারিত শেষ সময় ছিল বিকেল ৫টা ১৬। তবে বৃষ্টির অবস্থা দেখে এক ঘন্টা আগেই শেষের ঘোষণা চলে আসে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। কিন্তু দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েক দিন ধরেই হচ্ছে বৃষ্টি, বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। চট্টগ্রামে আজ সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের কিছুক্ষণ আগে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়েছে। দুপুরে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে যায়। বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আবহাওয়া অফিসের তথ্যমতে আজ চট্টগ্রামে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম ওয়ানডেতে জয়ের পর হেরেছে টানা দুই ম্যাচ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













