অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড নারী টি-২০ সিরিজে রোজ বোল ট্রফি!

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড নারী দলের মধ্যকার ওয়ানডে সিরিজের বিজয়ীদের ১৯৮৫ সাল থেকে দেওয়া হয় রোজ বোল ট্রফিতে যা এবার প্রথম বারের মত যুক্ত হচ্ছে আন্তর্জাতিক টি-২০ ম্যাচও। আগামী রোববার সিডনির নর্থ সিডনি ওভালে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে রোজ বোলের ইতিহাসে প্রথম টি-টোয়েন্টি সংস্করণ। আগামী মার্চে ২০২৭ সালে দুই দল আবারও এই ট্রফির জন্য মুখোমুখি হবে, যখন অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। তাই এবারের নিউজিল্যান্ড দলের অস্ট্রেলিয়া সফর একটু ভিন্নতা দিয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড নারী টি-২০ সিরিজে রোজ বোল ট্রফি।

১৯৮৫ সাল থেকে দুই দলের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের বিজয়ীদের এই ট্রফি দেওয়া হতো। যেসব রোজ বোল সিরিজে দুই ফরম্যাটেই ম্যাচ থাকবে, সেসব ক্ষেত্রে সব ম্যাচ মিলিয়ে যে দল বেশি জয় পাবে, তাদের হাতেই উঠবে ট্রফি। সিরিজ ড্র হলে বর্তমান চ্যাম্পিয়ন দলই ট্রফি ধরে রাখবে।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ক্রিকেট পরিচালন কর্মকর্তা এবং সাবেক ক্রিকেটার ক্যাথরিন ক্যাম্পবেল বলেন, “রোজ বোল একটি মর্যাদাপূর্ণ ট্রফি, যা বর্তমান ও সাবেক খেলোয়াড়দের কাছে অনেক তাৎপর্য বহন করে। এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে আমরা সব সময়ই গর্ববোধ করেছি। “বর্তমানে প্রচুর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে। তাই রোজ বোলের প্রাসঙ্গিকতা ধরে রাখা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসকে আরও সমৃদ্ধ করার এটি একটি দারুণ সুযোগ।”

রোজ বোলের পরিসর বাড়ানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মেলি কার। তিনি বলেন, “রোজ বোল কীসের প্রতিনিধিত্ব করে এবং হোয়াইট ফার্নসের [নিউজিল্যান্ড নারী দলের] ঐতিহ্য ও উত্তরাধিকারে এর গুরুত্ব কতটা, তা আমরা সবাই জানি। বছরের পর বছর ধরে অনেক বড় খেলোয়াড় ও দল এই ট্রফির জন্য লড়াই করেছে। আমরাও সেই ইতিহাসে নিজেদের একটি অধ্যায় যোগ করার সুযোগ পেতে চাই।”

২০০০ সালে নিউজিল্যান্ডের কাছ থেকে ট্রফিটি পুনরুদ্ধারের পর থেকে একটানা রোজ বোল নিজেদের দখলে রেখেছে অস্ট্রেলিয়া। ওই বছর ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর থেকে অস্ট্রেলিয়া ১৮ বার সিরিজ জিতেছে। এর মধ্যে ২০০৮-০৯ মৌসুমে একটি সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল।

সব মিলিয়ে রোজ বোলের জন্য অনুষ্ঠিত ৩১টি ওয়ানডে সিরিজের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ২৬টিতে। নিউজিল্যান্ড জিতেছে ৩টি সিরিজ, আর ড্র হয়েছে ৩টি সিরিজ।আসন্ন রোজ বোল টি-২০ সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে নর্থ সিডনিতে। ম্যাচগুলো হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর।

spot_imgspot_img
spot_img

Related Articles