সাব্বিরের ফিফটিতে চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ ড্র

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচটি শেষ দিনে ড্রয়ে শেষ হয়েছে। মঙ্গলবার চতুর্থ দিনে সাব্বির রহমান রুম্মানের হাফ সেঞ্চুরির দেখা পান। রাজশাহী ৮ উইকেটে ২২৮ রানে থামতেই দুই দল ড্র মেনে নিয়ে ম্যাচ শেষ করে। দারুন বোলিং করে ম্যাচ সেরা হন চট্টগ্রামের স্পিনার হাসান মুরাদ।

১৭ রানের লিড নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামা রাজশাহী শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৪ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন সাব্বির। ১১২ বলের ইনিংসে দুটি চার হাঁকান এই মিডল অর্ডার ব্যাটার। প্রথম ইনিংসেও ৩৫ রান করেছিলেন তিনি। তৃতীয় দিন শেষে ১৪ ওভারে ২ উইকেটে ৪৬ রান করেছিল রাজশাহী। শেষ দিনে আরও ১৭৮ রান যোগ করে তারা।

সাব্বিরের সঙ্গে নাঈম আহমেদ ৪৭ ও প্রীতম কুমার ৩৭ রান করেন। শেষদিকে নিহাদ উজ জামান ১৫ ও আলী মোহাম্মদ ওয়ালিদ ১৭ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে আশরাফুল হাসান ও হাসান মুরাদ নেন তিনটি করে উইকেট। প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মুরাদ।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৬৪ রান করেছিল রাজশাহী। জবাবে চট্টগ্রামকে এগিয়ে দেন দুই সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। জয়ের ১০৫ এবং সাদিকুরের ১১৫ রানে ভর করে ৩৯৩ রান করে চট্টগ্রাম।

spot_imgspot_img
spot_img

Related Articles