মিরপুর টেস্টে একাদশ নিয়ে প্রশ্ন-ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন । পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশ একাদশ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পাকিস্তানের একাদশে সাতজন বাঁহাতি ব্যাটার থাকলেও টাইগারদের দলে রয়েছেন মাত্র একজন অফ স্পিনার। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
একাদশ নির্বাচনে দলের সরাসরি ভূমিকা না থাকার কথা জানিয়ে সালাউদ্দিন বলেন,
নির্বাচনের সিদ্ধান্ত যারা নেন, তাদের পক্ষ থেকেই এই বিষয়ে চূড়ান্ত ব্যাখ্যা আসা উচিত। তবে দলের পরিকল্পনার অংশ হিসেবে তারা সবসময় যুক্ত থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
মিরপুরের উইকেট নিয়ে সালাউদ্দিনের মূল্যায়ন, এখানে বোলারদের এখনো কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। উইকেট খুব বেশি বদলায়নি বলেও তিনি মনে করেন। তার ভাষায়, পাকিস্তান দ্বিতীয় দিনে খুব ভালো বোলিং করেছে। তারা জায়গা ছেড়ে দেয়নি, নিজেদের লেন্থে বল করেছে এবং বাংলাদেশকে সারাক্ষণ চাপে রেখেছে। অন্যদিকে বাংলাদেশ সেই মানের বোলিং করতে পারেনি।
সালাউদ্দিন বলেন,
উইকেট এখনও বোলারদের জন্য অনেক কিছু দিচ্ছে, বিশেষ করে পেসারদের। আজ যে একটি সেশন ভালো হয়নি, সেটি স্পষ্ট। তবে এটি দ্রুতই শুধরে নেওয়া সম্ভব বলে তিনি মনে করেন। বাংলাদেশের ফাস্ট বোলাররা আগে ম্যাচ জিতিয়েছেন, অভিজ্ঞতাও তাদের আছে। তাই আগামীকাল তারা আরও ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















