Home Blog Page 31

ব্রাভোর ৪৭ নম্বর জার্সি তুলে রাখল নাইট রাইডার্স

ডোয়াইন ব্রাভোর ৪৭ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটারের জার্সি অবসরে পাঠানো হচ্ছে। বর্তমানে দলটির প্রধান কোচের দায়িত্বেও আছেন ব্রাভো।

এক বিবৃতিতে ত্রিনবাগো নাইট রাইডার্স জানিয়েছে, দলের হয়ে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্রাভোর আইকনিক ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানো হবে। একই সঙ্গে সিপিএল ও ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটে তাঁর অবদানকেও সম্মান জানানো হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে।

শুধু ত্রিনবাগো নাইট রাইডার্সের ইতিহাসেই নয়, সিপিএলের ইতিহাসেও প্রথমবার কোনো খেলোয়াড়ের জার্সি নম্বর তুলে রাখা হচ্ছে। সিপিএলের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন ব্রাভো। খেলোয়াড় হিসেবে পাঁচবার শিরোপা জেতার পর কোচ হিসেবেও একটি শিরোপা জিতেছেন তিনি।

নাইট রাইডার্স গ্রুপের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোর ব্রাভোর প্রশংসা করে বলেন, ‘নাইট রাইডার্স ও সিপিএলে ডোয়াইন ব্রাভোর অবদান পরিমাপ করা অসম্ভব। ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর মাধ্যমে তাঁর উত্তরাধিকারকে চিরকাল এই ফ্র্যাঞ্চাইজির অংশ করে রাখতে চাই আমরা। সিপিএলের ইতিহাসে এই সম্মান পাওয়ার জন্য ব্রাভোর চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না।’

ত্রিনবাগো নাইট রাইডার্স জানিয়েছে, এখন থেকে ৪৭ নম্বর জার্সি দলটির হয়ে ব্রাভোর অসাধারণ যাত্রার স্থায়ী প্রতীক হয়ে থাকবে। চ্যাম্পিয়ন খেলোয়াড় থেকে চ্যাম্পিয়ন কোচ-দুই ভূমিকায় তাঁর সাফল্য এবং ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে তাঁর অবদানের স্মারক হিসেবেই জার্সিটি সংরক্ষিত থাকবে।

সেমিফাইনালেই থামল বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবারও ফাইনালে ওঠা হলো না বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের। ব্যাটিং ব্যর্থতায় প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে বিদায় নিয়েছে ইরফান শুক্কুরের দল।

ডারউইনের গার্ডেন ওভালে রোববার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি। শুরুটা অবশ্য আশাব্যঞ্জক ছিল না। ২.৪ ওভারে ২৬ রান তুলতেই ৩ রান করে ফিরে যান ওপেনার হাবিবুর রহমান সোহান। এরপর জিসান আলম ও আরিফুল ইসলাম ইনিংস সামলানোর চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

জিসান সর্বোচ্চ ৩০ এবং আরিফুল ১৯ রান করেন। এ ছাড়া আবদুল গাফফার সাকলাইন ১৬ বলে ১০ ও আবু হায়দার রনি ১৮ বলে ১২ রান করেন। তবে দলের গুরুত্বপূর্ণ ব্যাটারদের ব্যর্থতায় ১৭.১ ওভারেই মাত্র ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি।

অধিনায়ক ইরফান শুক্কুরও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন। টুর্নামেন্টে ছয় ম্যাচের চারটিতেই এক অঙ্কের ঘরে আউট হওয়া এই উইকেটরক্ষক ব্যাটার সেমিফাইনালেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন। সাব্বির রহমান ও শামিম পাটোয়ারিও বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেওয়ার পথে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির উইল সাদারল্যান্ড ৪ উইকেট নেন। আরও তিন বোলার পেয়েছেন ২টি করে উইকেট।

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভিক্টোরিয়া। মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ছোট ছোট ইনিংসে লক্ষ্যের দিকে এগিয়ে যায় স্বাগতিক দলটি।

একপর্যায়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে রহস্য স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণিতে চাপে পড়ে ভিক্টোরিয়া। শেষ দিকে জয়ের জন্য লড়াই জমে উঠলেও অল্পের জন্য ম্যাচ বের করে নিতে পারেনি বাংলাদেশ।

শেষ পর্যন্ত ২ বল হাতে রেখে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল ক্যালাওয়ে।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রুবেল ৩টি এবং শামিম পাটোয়ারি ২টি উইকেট নেন। তবে ব্যাটারদের ব্যর্থতায় তাঁদের লড়াই শেষ পর্যন্ত দলকে ফাইনালে নিতে পারেনি।

মেসির হ্যাটট্রিকে মন্ট্রিলকে ৭-১ গোলে উড়িয়ে দিল মায়ামি

0

টানা কয়েক ম্যাচের হতাশা যেন এক রাতেই মুছে দিল ইন্টার মায়ামি। নিজেদের মাঠে সিএফ মন্ট্রিলকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়ে ৭-১ গোলের বড় জয় পেয়েছে মায়ামি। ম্যাচের সবচেয়ে উজ্জ্বল চরিত্র লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে মাত্র একের পর এক তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

এই জয়ের আগে মায়ামির সময়টা মোটেও স্বস্তির ছিল না। ১৫ আগস্ট ন্যাশভিল এসসির মাঠে ৪-১ গোলে হেরে যায় তারা। এরপর ১৯ আগস্ট ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। সর্বশেষ ২২ আগস্ট নিজেদের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে যায় মায়ামি। সেই ম্যাচেও গোল করেছিলেন মেসি।

ফলে মন্ট্রিলের বিপক্ষে ম্যাচটি মায়ামির জন্য শুধু আরেকটি লিগ ম্যাচ ছিল না; ছিল ছন্দে ফেরার পরীক্ষা। ম্যাচের আগে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে ছিল মায়ামি। ন্যাশভিলের পেছনে থাকলেও আক্রমণভাগের শক্তিতে তারা ছিল লিগের অন্যতম সেরা দল।

মন্ট্রিলের বিপক্ষে অবশ্য মায়ামির সেই আক্রমণাত্মক শক্তি পুরোপুরি প্রকাশ পেতে শুরু করে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর বিরতির পর ম্যাচ কার্যত মেসির ব্যক্তিগত প্রদর্শনীতে পরিণত হয়। তিন গোলই করেন তিনি দ্বিতীয়ার্ধে। তার বাঁ পায়ের জাদুতে একের পর এক ভেঙে পড়ে মন্ট্রিলের রক্ষণ। মায়ামির হয়ে অন্য গোলগুলো করেন কাসেমিরো, লুইস সুয়ারেজ ও আলেক্সান্ডার শ। একটা গোল ছিল আত্মঘাতি।

গোলের পর মায়ামির খেলোয়াড়রা

মেসির হ্যাটট্রিকের পাশাপাশি মায়ামির গোলবন্যায় অবদান রাখেন দলের অন্য তারকারাও। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার দেখানো মায়ামি শেষ পর্যন্ত সাত গোল করে। বিপরীতে মন্ট্রিলের সান্ত্বনার গোলটি তাদের বড় পরাজয় ঠেকাতে পারেনি। এই জয় মায়ামির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েক সপ্তাহে দলটি শুধু পয়েন্ট হারায়নি, টানা খারাপ ফলের কারণে কোচিং নিয়েও প্রশ্ন উঠেছিল। এর মধ্যেই কোচ গিয়ের্মো হোয়োসকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। পরে ক্লাব নতুন কোচ হিসেবে সাবেক আর্জেন্টাইন তারকা ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে নিয়োগের ঘোষণা দেয়; প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট না পাওয়া পর্যন্ত হোয়োসেরই দায়িত্বে থাকার কথা ছিল।

তাই মন্ট্রিলের বিপক্ষে ৭-১ গোলের জয় শুধু তিন পয়েন্টের হিসাব নয়, মায়ামির আত্মবিশ্বাস ফেরানোরও বড় বার্তা। বিশেষ করে মেসির জন্য জয়টি আরও তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে ফিরেও ব্যক্তিগতভাবে গোল করে যাচ্ছিলেন তিনি, কিন্তু দলীয় ফলাফল তার পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে চলছিল না। টরন্টোর বিপক্ষে হারেও মেসিই মায়ামির একমাত্র গোলটি করেছিলেন।

মন্ট্রিলের বিপক্ষে সেই মেসিই এবার তিনবার বল পাঠালেন জালে। আর তার হ্যাটট্রিকের হাত ধরে মায়ামি ফিরে পেল সেই পুরোনো আত্মবিশ্বাস-যে আত্মবিশ্বাস নিয়েই তারা গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল।

আলভারেজকে ছাড়াই সেভিয়াকে উড়িয়ে আতলেতিকোর জয়

0

হুলিয়ান আলভারেজকে ছাড়াই দারুণ এক জয় তুলে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। শনিবার সেভিয়ার মাঠে ৩-১ গোলে জিতে লা লিগায় অপরাজিত থাকার যাত্রা অব্যাহত রেখেছে দিয়েগো সিমিওনের দল। আলভারেজকে ঘিরে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মধ্যেই ম্যাচের স্কোয়াডে না থাকায় নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ।

বৃহস্পতিবার আতলেতিকো স্পষ্ট করে জানিয়েছিল, আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি করার কোনো পরিকল্পনা তাদের নেই। কিন্তু সপ্তাহের বেশির ভাগ সময় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার ওপর লা লিগার প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা না পাওয়ার পর গত রবিবার দলের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামলে আতলেতিকো সমর্থকদের একাংশের দুয়োও শুনতে হয়েছিল তাকে।

সেভিয়ার বিপক্ষে অবশ্য আলভারেজ ছিলেন না বেঞ্চেও। তার অনুপস্থিতিতে আতলেতিকোর আক্রমণভাগের দায়িত্ব সামলান আলেক্স বায়েনা ও আদেমোলা লুকম্যান। আর প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সফরকারীরা।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে বায়েনার গোলে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক থেকে লি কাং-ইন বল নিয়ে ভেতরে ঢুকে চমৎকার থ্রু পাস বাড়ান বায়েনার উদ্দেশে। কোনাকুনি অবস্থান থেকে প্রথমবারের শটেই সেভিয়ার গোলরক্ষক ওদিসেয়াস ভ্লাচোদিমোসকে পরাস্ত করেন বায়েনা। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকম্যান। পাবলো বারিওসের কাছ থেকে বাম দিকে বল পেয়ে গোলের দিকে শট নেওয়ার ভঙ্গি করেন তিনি। পরে জায়গা বদলে কাছের পোস্ট দিয়ে দূরপাল্লার শটে বল জালে পাঠান।

এর সাত মিনিট পর আবারও গোল বায়েনার। মার্কোস ইয়োরেন্তের পাস পেয়ে বক্সের প্রান্তে বল নিয়ন্ত্রণ করেন তিনি। সেভিয়ার রক্ষণভাগ তাকে আটকানোর বদলে পিছিয়ে যেতে থাকে। সেই সুযোগে নিচু শটে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

৩-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেভিয়া। ৬৭ মিনিটে গ্যাব্রিয়েল সুয়াজোর ক্রস ঠিকমতো সামলাতে না পারার সুযোগে মিগেল সিয়েরা বাম পায়ের ভলিতে একটি গোল শোধ করেন। কিন্তু এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে তিন ম্যাচে আতলেতিকোর পয়েন্ট হলো সাত। মৌসুমের শুরুতে মালাগার বিপক্ষে জয় এবং ভিয়ারিয়ালের সঙ্গে ড্রয়ের পর সেভিয়ার বিপক্ষেও পূর্ণ পয়েন্ট পেল তারা। ম্যাচ শেষে আলভারেজ প্রসঙ্গে সিমিওনে বিষয়টিকে ‘ব্যক্তিগত প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেন। আর্জেন্টাইন তারকাকে সহায়তা করার পাশাপাশি তার কাছ থেকে দলও সহযোগিতা প্রত্যাশা করছে বলে জানান তিনি।

গোলের পর আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস

অন্যদিকে বায়েনার পারফরম্যান্সে সন্তুষ্ট সিমিওনে। তার ভাষায়, বায়েনা এখন ম্যাচের গতিপথ বদলে দেওয়ার মতো খেলোয়াড় হয়ে উঠছেন। বিশ্বকাপের অভিজ্ঞতা তার আত্মবিশ্বাস ও আনন্দ বাড়িয়েছে বলেও মন্তব্য করেন আতলেতিকো কোচ।

তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মঙ্গলবার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে কিছু ঘটতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে সিমিওনে শুধু বলেছেন, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে।

ফলে সেভিয়ার বিপক্ষে আতলেতিকোর ৩-১ জয় যতটা স্বস্তির, তার চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে আলভারেজের অনুপস্থিতি।

টিভিতে আজকের খেলা: ৩০ আগষ্ট ২০২৬

লর্ডসে চলছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার চতুর্থ টেস্টের রোমাঞ্চ। ছোট পর্দায় আজ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার একাধিক ম্যাচ।

ক্রিকেট
টপ এন্ড টি-টুয়েন্টি

বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া সিএ
সকাল ৬-৩০ মি., টি স্পোর্টস

ফাইনাল
দুপুর ১২-৩০ মি., টি স্পোর্টস

লর্ডস টেস্ট-৪র্থ দিন
ইংল্যান্ড-পাকিস্তান

বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

নারী এশিয়ান কাপ ক্রিকেট
ভারত-থাইল্যান্ড
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১

ফূটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-ব্রাইটন
সন্ধ্যা ৭টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিডস-ব্রেন্টফোর্ড
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ইউনাইটেড-ইপসউইচ
রাত ৯-৩০ মি., রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
রিয়াল মাদ্রিদ–মালাগা
রাত ৯টা, টি স্পোর্টস

দেপর্তিভো–ভ্যালেন্সিয়া
রাত ১১-৩০ মি., টি স্পোর্টস

সেল্তা–বিলবাও
রাত ১-৩০ মি., টি স্পোর্টস

ব্রেভিসের ব্যাট ভর করে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়!

0

ডেওয়াল্ড ব্রেভিসের বিধ্বংসী ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য মাত্র ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৩৮ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সবচেয়ে বড় অবদান ব্রেভিসের। মাত্র ৩২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও জর্ডান হারম্যানের উদ্বোধনী জুটিতে ৩২ রান আসে। ১৩ বলে চারটি চারে ২২ রান করা প্রিটোরিয়াসকে পঞ্চম ওভারের শেষ বলে ফিরিয়ে দেন ব্র্যাড ইভান্স। তার বিদায়ের সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৬১ রান।

এর আগে জর্ডান হারম্যান ১৩ বলে ২০ রান করে তৃতীয় ওভারে আউট হন। তার ইনিংসেও ছিল চারটি চার। দ্রুত রান তোলার পর দুই ওপেনার ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি একটুও কমেনি।

ক্রিজে থাকা ব্রেভিস এরপর ম্যাচকে কার্যত একপেশে করে দেন। টনি ডি জর্জির সঙ্গে তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তিনি। ডি জর্জি ১৭ বলে ১৫ রান করে ১১তম ওভারের শেষ বলে ব্লেসিং মুজারাবানির শিকার হন। তখন দক্ষিণ আফ্রিকার রান ১০৭।

এরপর আর কোনো উইকেট পড়তে দেননি ব্রেভিস। রুবিন হারম্যানকে সঙ্গে নিয়ে মাত্র ১৬ বলে প্রয়োজনীয় আরও ৩৯ রান তুলে ফেলেন তিনি। ব্রেভিসের ব্যাট থেকে আসে ৭টি চার ও ৬টি ছক্কা। ৩২ বলের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৪.৩৮।

ব্রেভিসের পাশাপাশি রুবিন হারম্যান ৭ বলে অপরাজিত ১১ রান করেন। তার ইনিংসে ছিল দুটি চার। শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে ১৪৬ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ৭ উইকেটের জয় নিশ্চিত হয় তাদের।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। শুরুতে বেন কারানের দ্রুতগতির ব্যাটিং জিম্বাবুয়েকে ভালো অবস্থানে নিয়ে যায়। ১২ বলে চারটি চার ও একটি ছক্কায় ২৪ রান করেন তিনি। তবে পঞ্চম ওভারের প্রথম বলে ডুয়ান ইয়ানসেনের বলে আউট হয়ে যান কারান। দলীয় ৪৫ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স মিলে ইনিংস এগিয়ে নেন। মায়ার্স ১৭ বলে ১৭ রান করে ১১তম ওভারের প্রথম বলে বিয়র্ন ফর্টুইনের বলে আউট হন। কিছুক্ষণ পর বেনেটও ৩৫ বলে ৩৪ রান করে প্রেনেলান সুব্রায়েনের শিকার হন। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা।

৮০ রানে তৃতীয় উইকেট হারানোর পর জিম্বাবুয়ের রান তোলার গতি আরও কমে যায়। অধিনায়ক সিকান্দার রাজা ১৭ বলে ১০ রান করে ১৫তম ওভারে এথান বোশের বলে ক্যাচ দেন। রায়ান বার্লও ৭ বলে ৪ রান করে সুব্রায়েনের দ্বিতীয় শিকার হন। ১৫.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ৯৪ রানে ৫ উইকেট।

তবে শেষদিকে তাদিওয়ানাশে মারুমানি এসে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার চেষ্টা করেন। মাত্র ১৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। একটি চার ও তিনটি ছক্কায় সাজানো এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২৩০.৭৭। মারুমানির দ্রুত রান জিম্বাবুয়েকে ১৪০-এর কাছাকাছি পৌঁছে দেয়।

১৮.৬ ওভারে মারুমানি আউট হওয়ার সময় জিম্বাবুয়ের রান ছিল ১৩৭। পরের বলেই ওয়েসলি মাধেভেরেকে ১২ রানে হারায় তারা। শেষ ওভারে আরও একটি উইকেট পড়ে—ব্র্যাড ইভান্স ২ বলে ৪ রান করে ডুয়ান ইয়ানসেনের তৃতীয় শিকার হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৪ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডুয়ান ইয়ানসেন। ৪ ওভারে ৪৫ রান খরচ করলেও তিনটি উইকেট নেন তিনি। প্রেনেলান সুব্রায়েন ৪ ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। এথান বশ ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট নেন এবং ১৪টি ডট বল করেন। ফর্টুইন ও মাফাকা একটি করে উইকেট নেন।

ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষের ম্যাচে ড্র করলো লিভারপুল

0

প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের বিপক্ষে অভিষিক্ত স্প্যানিশ উইঙ্গার ভিক্টর মুনোজের গোলে হার এড়াল লিভারপুল। মুনোজের শেষ মূহূর্তের দুর্দান্ত গোলে ফরেস্টের সাথে ২-২ গোলে ড্রয়ে ১ পয়েন্ট নিশ্চিত করে দ্য রেডসরা।

ম্যাচটিতে নটিংহ্যাম ফরেস্ট দুবার এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লিভারপুল সমতা ফেরাতে সক্ষম হয়। নতুন ম্যানেজার আন্দোনি ইরাওলার অধীনে লিভারপুল লিগের প্রথম দুই ম্যাচেই ড্র করল।

ম্যাচের ২৪ মিনিটে মর্গান গিবস-হোয়াইটের পাসে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে নটিংহ্যাম ফরেস্টকে এগিয়ে নেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড দান এনদোয়ে। দ্বিতীয়ার্ধ শুরুর ১৫ মিনিটেই কোডি গাকপোর বাড়ানো লো-ক্রস থেকে ফাঁকা পোস্টে ট্যাপ-ইন করে লিভারপুলকে সমতায় ফেরান আলেকজান্ডার ইসাক।

ম্যাচের ৭০ মিনিটে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার বক্সের ভেতর নিকো উইলিয়ামসকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করে ফরেস্টকে ২-১ ব্যবধানে পুনরায় এগিয়ে নেন মর্গান গিবস-হোয়াইট।

শেষ সময়ের ৮ মিনিটে আগে ফ্লোরিয়ান ওয়ার্টজের পাস থেকে বল পেয়ে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে ক্রসবারে লাগিয়ে বল জালে জড়ান ভিক্টর মুনোজ।

শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি।

১৬ বছর পর হকি বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করল আর্জেন্টিনা

0

অবশেষে শিরোপা পুনরুদ্ধার কল আর্জেন্টিনা নারী হকি দল। ২০২৬ হকি বিশ্বকাপের ফাইনালে আজ নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ৬০ মিনিটে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে পেনাল্টি শুট-আউটে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে। এর আগে সর্বশেষ ২০১০ সালে বিশ্বকাপ জয়ের নজির গড়েছিল আর্জেন্টিনা নারী হকি দল।

শনিবার (২৯ আগস্ট) নেদারল্যান্ডসের আমস্টেলভিনের ঐতিহাসিক ওয়াগেনার হকি স্টেডিয়ামে ব্লকবাস্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই দুই পরাশক্তি আক্রমণাত্মক হকি খেলতে থাকে। প্রথমার্ধে নেদারল্যান্ডস তাদের চেনা মাঠে বলের নিয়ন্ত্রণে কিছুটা এগিয়ে থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগ ছিল একেবারেই নিরেট।

ওলন্দাজদের গতিশীল আক্রমণকে রুখে দিয়ে আর্জেন্টিনা কাউন্টার-অ্যাটাক থেকে ফিল্ড গোল আদায় করে। এর কিছুক্ষণ পরেই নেদারল্যান্ডস তাদের পেনাল্টি কর্নার বা চমৎকার দলীয় আক্রমণ থেকে গোলটি পরিশোধ করে ম্যাচ সমতায় ফেরায়।

ম্যাচের শেষ ১৫ মিনিটে উভয় দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে দুই দলের গোলরক্ষক এবং ডিফেন্ডারদের দুর্দান্ত দৃঢ়তায় নির্ধারিত ৬০ মিনিটে আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় ম্যাচটি পেনাল্টি শুট-আউটে গড়ায়।

হকির নিয়ম অনুযায়ী পেনাল্টি শুট-আউটে প্রতিটি দলের খেলোয়াড়রা গোলরক্ষককে একা পেয়ে গোল করার জন্য ৮ সেকেন্ড সময় পান।

হকির নিয়ম অনুযায়ী পেনাল্টি শুট-আউটে প্রতিটি দলের খেলোয়াড়রা গোলরক্ষককে একা পেয়ে গোল করার জন্য ৮ সেকেন্ড সময় পান।

ট্রাইব্রেকারে আর্জেন্টিনার গোলরক্ষক দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। নেদারল্যান্ডসের প্রথম সারির স্ট্রাইকারদের নেওয়া শটগুলো তিনি ঠেকিয়ে দেন, যার ফলে ওলন্দাজরা মাত্র ১টি গোল করতে সক্ষম হয়।

বিপরীতে আর্জেন্টিনার (যাদের ডাকনাম লাস লিওনাস) পেনাল্টি টেকাররা অত্যন্ত ঠান্ডা মাথায় ডাবলিং করে নেদারল্যান্ডসের গোলরক্ষককে পরাস্ত করেন। শুট-আউটে নিখুঁতভাবে ৩টি গোল করে লাস লিওনাসরা। চার শটে নেদারল্যান্ডসরা মাত্র ১টি গোল করতে সক্ষম হয়। এতে ৩-১ ব্যবধানে টাইব্রেকার জিতে নেয় আর্জেন্টিনা।

এই জয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ সালের ফাইনাল হারের প্রতিশোধও নিলো লাস লিওনাসরা।

ব্যালন ডি’অরের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন মরিনহো

0

ব্যালন ডি’অরের মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন হোসে মরিনহো। ব্যালন ডি’অরের নির্বাচন নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করতে গিয়ে শেষ পর্যন্ত পুরস্কারটির সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন পর্তুগিজ এই কোচ।

তার ভাষায়, এই পুরস্কারের প্রক্রিয়ায় রাজনীতির প্রভাব রয়েছে। আর কোনো ক্রীড়া পুরস্কারের মূল্যায়নে রাজনীতি যুক্ত হলে সেটি তার কাছে আর আগের মতো আকর্ষণীয় থাকে না।

ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে সদ্য নবাগত দল এফসি মালাগার বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ একথা বলেন।

ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অরের মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে হোসে মরিনহো বলেন, ‘কোনো খেলোয়াড় দলকে চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জেতাতে পেরেছেন কি না, সেটিকে ব্যালন ডি’অর দেওয়ার প্রধান মানদণ্ড করা উচিত নয়।

বরং যার প্রতিভা ও খেলা দীর্ঘদিন ফুটবলপ্রেমীদের মনে দাগ কাটে, স্বীকৃতি পাওয়া উচিত তারই।’ 

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মরিনহো এমন কয়েকজন কিংবদন্তির নাম উল্লেখ করেন, যাদের খেলা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। দিয়েগো ম্যারাডোনা, রোনালদো নাজারিও, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জিনেদিন জিদান ও লোথার ম্যাথিউসের উদাহরণ টেনে তিনি বলেন, ‘প্রকৃত সেরা খেলোয়াড়ের পরিচয় পাওয়া যায় তার অবসর নেওয়ার পরও তাকে কতটা মনে পড়ে, সেই জায়গা থেকে।’

লর্ডসে ইংল্যান্ডের রান পাহাড়ের নিচে পিষ্ট হওয়ার পথে পাকিস্তান

0

টেস্ট সিরিজ ২০২৬

লর্ডসে পাকিস্তানি ব্যাটারা কি ড্রেসিং রুমে বসে বাংলা সিনেমার গান ধরেছেন! ঐ যে ঔ গান ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’ কারণ পাকিস্তানি ব্যাটারদের যে অবস্থা তাতে তো এখন বৃষ্টির গানই তাদের মুক্তি দিতে পারে। ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৯০ রানের জবাবে পাকিস্তান ১১০ রানে অল আউট। ইংল্যান্ড আবার ২য় ইনিংসে ৭ উইকেটে ১৭৭ রান করার পর বৃষ্টি। টেস্টের আজ ৩য় দিন, দিনের খেলা আরো বাকি আছে ৩৬ ওভার ১ বল তবে আজ যদি খেলা নাও হয় আগামী কাল যদি ইংল্যান্ড পাকিস্তানকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় তাতেও তাদের করতে হবে জয়ের জন্য ৩৫৮ রান কিন্তু পাকিস্তানি ব্যাটারদের যে সময় যাচ্ছে তাতে করে বলাই যায় লর্ডসে ইংল্যান্ডের রান পাহাড়ের নিচে পিষ্ট হওয়ার পথে পাকিস্তানি ব্যাটাররা।

জোফরা আর্চার ৩ উইকেট শিকার করেন

অপরদিকে ইংল্যন্ডের ব্যাটার ড্যান লরেন্স কি লর্ডসের বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছেন আর বলছেন ইস বৃষ্টিরে বৃষ্টি থেমে যারে.. বৃষ্টি এত বেরসিক হল কেন? এই সময় কি বৃষ্টি হয় এটা বৃষ্টির সময়? কারণ তিনি যে অপরাজিত আছেন ইংল্যান্ডের ২য় ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান হিসেবে ৫০ রান করে আবার রবিনসন পাকিস্তানের ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে লরেন্সকে সঙ্গ দিতে এসে ২ রানে অপরাজিত আছেন তাই পাকিস্তানি ব্যাটারদের বিপরিত চিত্র হয়তো ইংল্যান্ডের ড্রেসিং রুমে, হওয়ারই কথা কারণ ৩৫৭ রানে যে তার দল এখন এগিয়ে আছে যদিও ২য় ইনিংসে কিছুটা ব্যাটিং বিপর্যে পড়েছে ইংল্যান্ড তারপর ও প্রথম ইনিংসে ১৮০ রানের লিড নিয়ে ইংল্যান্ডের বোলাররা এখন হোম গ্রাউন্ডে পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে ছড়ি ঘোরানোর অপেক্ষায় যে আছে তাতে আজ বৃষ্টি থামুক বা না থামুক।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তানি বোলাররা অবশ্য ঠিক ঠাক বল করেছে তা বলাই যায় কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪টি উইকেট নিয়েছেন আব্বাস আর মোহাম্মাদ আলী নিয়েছেন ৩টি কিন্তু তাদের ব্যাটাররা যে এভাবে যাওয়া আসার মিছিল করবে তা কি তারা জানতেন জানলেই বা আর করার কি ছিল এর চেয়ে ভাল বোলিং! ২য় ইনিংসে যে ইংল্যান্ড সুবিধা করতে পেরেছে তা কিন্তু নয় আব্বাস নিয়েছেন ৩টি আর খুররম শেহজাত ও মোহাম্মদ আলী নিয়েছেন ২টি করে উইকেট। তবে আজ যদি আর খেলা নাও হয় ইংল্যান্ড ২য় ইনিংস ঘোষনা করে জয়ের জন্য পাকিস্তানকে ৩৫৮ রানের চ্যালেঞ্জ জানালেও অবাক হওয়ার কিছু নেই তবে খেলা যেহেতু আরো দুদিন বাকি আজ বাদে তাই আজই হয়তো ইংল্যান্ড ইনিংস ঘোষনার দিকে যেতে চাইবেনা যা করার তা হয়তো তারা আগামী কালই করবে।

লিডসে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতে ইংল্যান্ড ৩ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ এগিয়ে আছে তাই পাকিস্তানের এখন বৃষ্টির গান গাওয়া ছাড়া আর কোন উপায় আছে বলে মনে হয় না। পাকিস্তানের প্রথম ইনিংসে ডাবল ডিজিট স্পর্শ করেছেন ওপেনার আযান আওয়েজ ৪৬ এবং শাকিল ১৬ আর সবাই ১ ডিজিট করে রান করেছেন। সিরিজের ৩ টেস্ট ৯ সেপ্টেম্বর বার্মিংহামে অনুষ্ঠিত হবে। এই রিপোট লেখার সময় রাত ১১টা ৪৫ মিনিট তখনও বৃষ্টিতে খেলা বন্ধ ছিল।