Home Blog Page 40

পাড়িক্কালের টানা দ্বিতীয় সেঞ্চুরি, প্রথম দিন ভারতের

0

টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেলেন দেবদত্ত পাড়িক্কাল। কলম্বোর এসএসসি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারত ৫ উইকেটে ৩০০ রান করেছে। ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন পাড়িক্কাল।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নতুন করে তৈরি উইকেটে প্রথম দুই-তিন দিন ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনা থাকায় ভারতীয় অধিনায়ক শুভমান গিলের সিদ্ধান্তকে যথাযথ প্রমাণ করেন ব্যাটসম্যানরা।

পাড়িক্কালের ইনিংসটি গড়ে ওঠে একাধিক গুরুত্বপূর্ণ জুটিতে। শুভমান গিলের সঙ্গে তাঁর ১২০ রানের জুটি ভারতের ইনিংসকে মজবুত ভিত্তি দেয়। পরে রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগ করেন আরও ৭৪ রান।

তবে শ্রীলঙ্কার শুরুটা আরও ভালো হতে পারত। ইনিংসের প্রথম বলেই ক্যাচের সুযোগ দিয়ে বেঁচে যান পাড়িক্কাল। এরপর এক রানেও আরেকটি সুযোগ দিয়েছিলেন তিনি। দুটি সুযোগই কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। পরে সেই সুযোগের পূর্ণ মূল্য আদায় করেন ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান।

উইকেট শিকারের পর লাহিরু কুমারা

ভারতের অন্য ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে পারেননি। কেএল রাহুলও সেট হওয়ার পর উইকেট বিলিয়ে দেন। গিল ও জাদেজা দুজনই অর্ধশতক করলেও শতকের পথে এগোতে পারেননি।

দিনের শেষ সেশনে কিছুটা স্বস্তি ফেরে শ্রীলঙ্কা শিবিরে। কেশারা নুয়ান্থার দ্রুতগতির বলে বোল্ড হন পাড়িক্কাল। পরে আসিথা ফার্নান্দোর ভেতরে ঢোকা বলে জাদেজার ইনিংসেরও সমাপ্তি ঘটে। জাদেজা এর আগে হাতে বলের আঘাত পান এবং পরে একই হাতে ক্র্যাম্পের সমস্যায়ও পড়েন।

আসিথা ৪৬ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার। লাহিরু কুমারা ও নুয়ান্থা নেন একটি করে উইকেট। কুমারার একটি শর্ট বলের আঘাতে ঋষভ পন্তকে মাঠ ছাড়তে হয়।

৩৬টি বাউন্ডারিতে সমৃদ্ধ দিনের শেষে ভারতের হয়ে ক্রিজে অপরাজিত আছেন অভিষিক্ত সারাংশ জৈন ৪ ও ধ্রুব জুরেল ৭ রানে। প্রথম দিনের লড়াইয়ে ব্যাটিংয়ের অনুকূল কন্ডিশনের সর্বোচ্চ সুবিধা নিয়ে শক্ত অবস্থানেই ভারত।

শুরুতেই পয়েন্ট হারালো লিভারপুল

0

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই হোঁচট খেলো লিভারপুল। রবিবার রাতে অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হার থেকে কোনোমতে রক্ষা পেয়েছে। ২-২ গোলে ড্র করা ম্যাচে তারা শেষ গোলটি পায় ইনজুরি সময়ের নবম মিনিটে।

এদিকে নতুন কোচ এনজো মায়ামির যুগের শুরুটা জয় দিয়েই করল ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথের বিপক্ষে হারের মুখে থাকা ম্যাচে শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে সিটিজেনরা। যোগ করা সময়ে জোসকো গাভারদিওলের গোলে নিশ্চিত হয় স্বাগতিকদের জয়।

নিজেদের মাঠের খেলায় ম্যাচের শুরুতেই লিভারপুলকে চমকে দিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে এগিয়ে যায় তারা। বিরতির আগে এ গোল পরিশোধ করতে পারেনি ম্যানসিটি। গোল হজমের ৫০ মিনিট পর কোডি গাকপো গোল পরিশোধ করে ম্যানসিটিকে খেলায় ফেরান। কিন্তু তাদের এ স্বস্তি মোটেও স্থায়ী হয়নি। দুই মিনিট পর জো উইলক গোল করে আবার নিউক্যাসলকে এগিয়ে নেন। উইলকের এ গোল ম্যানসিটির গলার কাঁটা হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ডোমিনিকের গোলে হার এড়ায় লিভারপুল।

এদিকে পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে এটি ছিল মায়ামির প্রথম ম্যাচ। ইত্তিহাদ স্টেডিয়ামে নিজের প্রথম ঘরের ম্যাচে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছেন ইতালিয়ান কোচ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের সামনে সুযোগ এলেও গোলের দেখা মিলছিল না। সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন হালান্ড। নিখুঁত ক্রস থেকে প্রায় ফাঁকা গোল পেয়েও ঠিকমতো বলের সঙ্গে সংযোগ করতে পারেননি নরওয়েজিয়ান তারকা।

সেই সুযোগ নষ্টের মূল্য দিতে হয় সিটিকে। রায়ানের তৈরি করা আক্রমণ থেকে ইভানিলসনের ক্রস পেয়ে দূরের পোস্টে সহজেই বল জালে পাঠান মার্কাস ট্যাভার্নিয়ার। পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি।

গোলের পর জো উইলকের উল্লাস

বিরতির আগে ও পরে একের পর এক আক্রমণ চালিয়েও বোর্নমাউথের গোলরক্ষক জর্জে পেত্রোভিচকে পরাস্ত করতে পারেনি সিটি। হালান্ড, ফোডেনসহ একাধিক খেলোয়াড় সুযোগ পেয়েও ব্যর্থ হন। ফলে হতাশা বাড়তে থাকে। অবশেষে ৮৪ মিনিটে সমতা ফেরে। কর্নার থেকে রায়ান শেরকির বল ধরে হেডে গোল করেন সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে নামা মার্ক গুয়েহি। গোলটি সিটিকে ম্যাচে নতুন প্রাণ দেয়।

সমতা ফেরার পর জয় ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ততক্ষণে অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ইনজুরি সময়ের খেলা শুরু হতেই গোলের দেখা পায় শিরোপা প্রত্যাশী দলটি। যোগ করা সময়ে শেরকির পাস থেকে বল জালে পাঠান গাভারদিওল। তখনই ম্যানসিটি সমর্থকরা আনন্দে মেতে ওঠে। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিএআর পর্যালোচনার পর গোলের স্বীকৃতি দেন রেফারি।

ইত্তিহাদজুড়ে তখন উল্লাস। নাটকীয় শেষ মুহূর্তের জয়ে তিন পয়েন্ট নিয়ে নতুন যুগের শুরু করল ম্যানচেস্টার সিটি। এদিকে ব্রাইটন ও হোভ আলবিয়ন ৪-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। পয়েন্ট টেবিলেও তারা নেতৃত্ব দিচ্ছে।

রাফিনিয়া ও ফেরমিনের জোড়া গোলে বার্সেলোনার গোলবন্যা

0

লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে গোলের উৎসব করেছে বার্সেলোনা। রাফিনিয়া ও ফেরমিন লোপেজের জোড়া গোলে এলচেকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে হ্যান্সি ফ্লিকের দল। নতুন মুখ করিম আদেয়েমিও পেয়েছেন গোলের দেখা। চলতি মৌসুমে লা লিগায় এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানের জয়।

মৌসুমের শুরু থেকেই দ্রুত ছন্দে ফেরার ইঙ্গিত দিল বার্সেলোনা। গত দুই মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগা জেতা কাতালান ক্লাবটির এবার লক্ষ্য টানা তৃতীয় শিরোপা।

১৪ মিনিটে গোলের সূচনা

এলচের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন রাফিনিয়া। ফেরমিন লোপেজের দুর্দান্ত থ্রু বল ধরে এগিয়ে যাওয়ার সময় ভিক্টর চুস্তের বাধার মুখে পড়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিজেই পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয় গোলের ক্ষেত্রেও অবদান রাফিনিয়ার। তাঁর বাড়ানো বল ধরে নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করেন জার্মান তারকা করিম আদেয়েমি।

অভিষেকেই আলো ছড়ান ইংল্যান্ডের গর্ডন

এরপর অভিষেকেই আলো ছড়ান ইংল্যান্ডের গর্ডন। মাঠে নেমেই রাফিনিয়াকে ফাঁকা জায়গায় বল বাড়িয়ে দিয়ে দ্বিতীয় গোলটি করতে সহায়তা করেন তিনি। পরে ৭১ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও নিজে শট না নিয়ে ফেরমিনকে বল বাড়ান গর্ডন। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৪-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার।

রাফিনিয়াও করেছেন জোড়া গোল

শেষ গোলটিই ছিল ম্যাচের অন্যতম সুন্দর মুহূর্ত। জাভি এসপার্টের কাছ থেকে বল পেয়ে পিঠ গোলের দিকে রেখে চমৎকারভাবে ডিফেন্ডার ফেদেরিকো রেদোন্দোকে কাটিয়ে জায়গা তৈরি করেন ফেরমিন। এরপর নিচু শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে এলচের হার নিশ্চিত করেন তিনি।

এলচের সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল ব্রাইটন থেকে ধারে আসা ফাকুন্দো বুয়োনোত্তের মাধ্যমে, তবে তাঁর শট গিয়ে লাগে পোস্টে।

গাভির চোট

বড় জয়ের রাতে বার্সেলোনার একমাত্র দুশ্চিন্তা গাভির চোট। বিরতির সময় তাঁকে তুলে পেদ্রিকে নামাতে হয়। তবে ম্যাচ শেষে গাভিকে মাঠে দেখা গেছে এবং চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে।

একটি বড় জয়ের সঙ্গে শিরোপা লড়াইয়ের জন্যও শক্ত বার্তা দিল ফ্লিকের বার্সেলোনা।

টিভিতে আজকের খেলা: ২৪ আগষ্ট ২০২৬

কলম্বো টেস্টের দ্বিতীয় দিন আজ। টপ এন্ড টি-টুয়েন্টিতে আছে বাংলাদেশ এইচপির ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে চেলসির ম্যাচ।

ক্রিকেট
কলম্বো টেস্ট-২য় দিন

ভারত-শ্রীলঙ্কা
সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ১

টপ এন্ড টি-টুয়েন্টি
বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া
বেলা ১১টা, টি স্পোর্টস

ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুলহাম-চেলসি
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও রাজধানী টিভি

লা লিগা
ওসাসুনা-লেভান্তে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

মালাগা-দেপোর্তিভো
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ

বিশ্বকাপ হকি
নিউজিল্যান্ড-পাকিস্তান
বিকেল ৪-৩০ মি., টি স্পোর্টস

আর্জেন্টিনা-ভারত
সন্ধ্যা ৬-৪৫ মি., টি স্পোর্টস

স্পেন-জার্মানি
রাত ৯টা, টি স্পোর্টস

নেদারল্যান্ডস-ইংল্যান্ড
রাত ১০-৩০ মি., টি স্পোর্টস

বাংলাদেশের সাথে খেলবে ব্রাজিল!

0

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মুখোমুখি হবে। ভারত সফরের সময় বাংলাদেশ নিয়েও পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। আর এর অংশ হিসেবে আকস্মিকভাবেই রোববার (২৩ আগস্ট) ঢাকায় এসেছিল ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকার জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে খেলবে ৩ অক্টোবর।

ঘনিষ্ঠ সুত্রে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল । যদিও ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাফুফে কোনো পক্ষ এনিয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।

বাংলাদেশ সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপে খেলবে। ইন্দোনেশিয়ায় ঐ টুর্নামেন্ট ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টুর্নামেন্টের ফাইনাল খেলা বাস্তবিক অর্থে হয়ত সম্ভব নয়। গ্রুপ পর্বের তিন ম্যাচ ও স্থান নির্ধারণী ম্যাচ খেলে দেশে ফিরতে ৩ অক্টোবর রাত কিংবা ৪ অক্টোবর। দুই দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে খেলা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য।

আসিয়ান টুর্নামেন্ট ফিফার তত্ত্বাবধানে হচ্ছে। এই টুর্নামেন্টের সুচি ৪ অক্টোবর পর্যন্ত। ঐ সুচির মধ্যে বাংলাদেশ অন্তত চারটি ম্যাচ খেলবে। সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। ফলে বাংলাদেশের আসিয়ান কাপেই চার ম্যাচ খেলা হয়ে যাবে। সেক্ষেত্রে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই সব মিলিয়ে বাফুফে বেশ দোটানায়। বাংলাদেশ ৬ অক্টোবর ব্রাজিলকে সম্মতি দিলে আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ নিয়েও সংশয় তৈরি হতে পারে।

ব্রাজিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিলকে বাংলাদেশে আনা বাফুফের জন্য অনেক ব্যয়বহুল হবে। কলকাতায় আসা খরচ অনেকটা কমবে এখন। বিশ্বস্ত সুত্রের খবর, ব্রাজিলের ৯০ জনের কন্টিনজেন্টকে বাফুফেকে কলকাতা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে দুবাই চার্টার্ড করে পাঠাতে হবে। পাশাপাশি আনুষাঙ্গিক খরচ তো রয়েছেই। যদিও সেটা সুদুর ব্রাজিল থেকে সরাসরি উড়িয়ে আনার চেয়ে অনেক কম।

গত দুই দিন ভারতের মিডিয়ায় সল্টলেকের মাঠ ও পরিবেশ নিয়ে ব্রাজিল দল সন্তুষ্ট নয় এমন আলোচনা ছিল। এজন্য ঢাকা আসছে এমন খবর শোনা গিয়েছিল। মাঠ নিয়ে অসন্তুষ্ট হলে ৩ অক্টোবর ম্যাচ খেলবে কিভাবে ব্রাজিল সেই প্রশ্ন উঠেছিল। ভারতের সল্ট লেকে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেই ভেন্যু নিয়ে অসন্তোষ হয়ে বাংলাদেশে আগমন নিয়ে খানিকটা খটকা থাকলেও এখন অনেকটা পরিষ্কার বাংলাদেশ নিয়ে তাদের আলাদা পরিকল্পনা।

শুরু হচ্ছে স্পোর্টস কার্নিভাল

0

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজন করছে দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬। বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’। এ উপলক্ষে রবিবার ২৩ আগস্ট বিকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

আগামী ২৫ আগস্ট মঙ্গলবার ক্রীড়া লেখক সমিতিতে এই ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এবার ৮ স্পোর্টস ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া’র ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। 

প্রিমিয়ার লিগে সিটির দুর্দান্ত শুরু!

0

পেপ গার্দিওলা পরবর্তী যুগ আর এনজো মারেস্কার নতুন অধ্যায়ে ম্যানচেস্টার সিটি কেমন করে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ ছিল। 

সিটি সমর্থকদের হতাশ হতে হয়নি।

শেষ মুহূর্তের নাটকীয়তায় বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করেছে মারেস্কার দল।

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষ দিকে ৮ মিনিটের ব্যবধানে গোল করেছেন ম্যানচেস্টার সিটির দুই ডিফেন্ডার মার্ক গেহি এবং ইওস্কো গভার্দিওল। দুটি গোলেই বলের জোগান দিয়েছেন বদলি নামা রায়ান শেরকি। 

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির শুরুটা ছিল হতাশার।

২৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে বোর্নমাউথকে এগিয়ে দেন মার্কাস টাভার্নিয়ার। অতিথিরা এরপর আরো আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে। সিটির আক্রমণও খুব একটা কাজে আসছিল না। আর্লিং হালান্ড পাঁচটি শট নিয়েও গোলের দেখা পাননি।

তবে ম্যাচের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। ৮৪ মিনিটে হেডে সমতা আনেন গেহি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গভার্দিওল গোল করে সিটির জয় নিশ্চিত করেন।

গভার্দিওলের গোলটি প্রথমে অফসাইড দেওয়া হলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। 

রুবেলের স্পিন-ঝলক, সাব্বিরের ফিফটিতে এইচপির বড় জয়

অস্ট্রেলিয়ায় টপএন্ড টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রোববার ডারউইনের মারারা স্টেডিয়ামে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়েছে তারা। জয়ের পথে ব্যাট হাতে ৪৫ বলে ৫৯ রান করে বড় অবদান রেখেছেন সাব্বির রহমান। বল হাতে আবারও আলো ছড়িয়েছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল, পেয়েছেন ৩ উইকেট।

শেষ দিকে সাকলাইন ও আবু হায়দার দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেও ম্যাচের মোড় ঘোরানো কাজটা করেছেন রুবেল ও সাব্বির। আগের দিন নেপাল ‘এ’ দলের বিপক্ষে ৪ উইকেট নেওয়া রুবেল এ দিনও হোবার্টের ব্যাটসম্যানদের ভুগিয়েছেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে হোবার্ট ২০ ওভারে ১৫৩ রান করে। চার নম্বরে নেমে ৫৩ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন টিগ উয়াইলি। এই সম্ভাবনাময় ব্যাটসম্যান কিছুদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন।

তাঁর ব্যাটেই মূলত বড় সংগ্রহের পথে এগোয় হোবার্ট। ১২ ওভার শেষে দলটি পৌঁছে যায় প্রায় একশ রানে। তবে মাঝের ওভারগুলোতে রুবেলের স্পিনে আটকে যায় তাদের রানের গতি। এমনকি ১৫তম ওভারে উইকেট মেডেনও নেন তিনি।

হোবার্টের অধিনায়ক টিম ওয়ার্ড করেন ১৪ বলে ১৫ রান। শেষ দিকে রাফ ম্যাকমিলান ১৭ বলে করেন ১১ রান। উয়াইলির অপরাজিত ৭৮ রানের ইনিংসে ভর করে হোবার্ট দেড়শ পার করলেও সেই সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট হয়নি।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ এইচপি। ইনিংসের পঞ্চম বলেই অফ স্পিনার রাফ ম্যাকমিলানকে স্লগ করতে গিয়ে আউট হন হাবিবুর রহমান সোহান। আগের ম্যাচেও ব্যর্থ হওয়া এই আগ্রাসী ব্যাটসম্যান টানা দ্বিতীয় ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি।

পরের ওভারে কেসি বার্টনের বলে মিড অফে ক্যাচ দেন আরিফুল ইসলাম। আগের ম্যাচে জয়সূচক জুটিতে ফিফটি করা জিসাম আলমও এ দিন বেশিক্ষণ টিকতে পারেননি।

সেই বিপর্যয়ের মধ্যে রানের চাকা সচল রাখেন সাব্বির। ক্রিজে এসেই সোজা ব্যাটে চার মেরে শুরু করেন তিনি। পরে ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে আরও দুটি চার পান। এরপর দুর্দান্ত এক পুল শটে বল পাঠান গ্যালারিতে।

অধিনায়ক ইরফান শুক্কুরও যখন থার্ডম্যানে ক্যাচ দেন, বাংলাদেশ এইচপির স্কোর তখন ৬০ রানে ৪ উইকেট। সেখান থেকে পঞ্চম উইকেটে শামীম হোসেনকে নিয়ে ৪৬ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান সাব্বির।

তবে জুটিতে মূল ভূমিকা ছিল সাব্বিরেরই। শামীম ২৪ বল খেলে করেন মাত্র ১৬ রান। সাব্বির ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন। কিন্তু এরপর ইনিংসটিকে বড় করতে পারেননি। আউট হওয়ার সময় বাংলাদেশ এইচপির জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ ওভারে ৪০ রান।

এরপর লোয়ার মিডল অর্ডারে দায়িত্ব নেন এসএম মেহেরব ও সাকলাইন। সপ্তম উইকেটে ২১ বলে ২৯ রানের জুটি গড়ে তাঁরা দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শেষের আগের ওভারে মেহেরব আউট হলেও সাকলাইন ও আবু হায়দার বাকি কাজ শেষ করেন। সাকলাইন ১৩ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে বল হাতেও অবদান রাখেন এই দুজন। প্রথম ওভারেই জেইক ডোরানকে ফিরিয়ে দেন আবু হায়দার। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭৬ রান করা অভিজ্ঞ কিপার-ব্যাটারকে এ দিন দ্রুত ফিরিয়ে দেন তিনি। আরেক ওপেনার ব্র্যাডলি হোপ ১৭ বলে ২২ রান করে সাকলাইনের স্লোয়ারে বোল্ড হন।

শেষ পর্যন্ত হোবার্টের ১৫৩ রান পেরিয়ে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি।

টানা তৃতীয় দিনেই পরের ম্যাচ খেলতে নামবে এইচপি দল। সোমবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে মাঠে নামবে তারা।

সংক্ষিপ্ত স্কোর:
হোবার্ট হারিকেন্স একাডেমি: ২০ ওভারে ১৫৩/৭
বাংলাদেশ এইচপি: ১৯.৪ ওভারে ১৫৫/৭
ফল: বাংলাদেশ হাইপারফরম্যান্স দল ৩ উইকেটে জয়ী।

বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের একটি সুপ্রাচীন সংগঠন, যার সদস্যসংখ্যা প্রায় তিনশ। প্রতি বছরের মতো এবারও বিএসপিএ আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল-২০২৬। এবারও বিএসপিএ স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।

এ উপলক্ষে রবিবার ২৩ আগস্ট, রবিবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় হোম অব বিএসপিএতে এই ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়া’র ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

এ সময় আয়োজকরা আরো জানান, এবার ৮ স্পোর্টস ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো আরচারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।

মিচেল স্টার্কের সাথে কী নিয়ে কথা হলো, জানালেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট! তাও অস্ট্রেলিয়ার মাটিতে। স্বপ্নের মতো এই বোলিং ফিগার নিয়েও অবশ্য উচ্ছ্বাস নেই শরিফুল ইসলামের। দল যে হেরে গেছে ম্যাকাই টেস্ট। এদিকে ম্যাকাই টেস্ট শেষে মিচেল স্টার্কের সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। কী নিয়ে কথা হলো, জানালেন খোদ শরিফুলই। 
 
ম্যাকাই টেস্টে শরিফুল ও স্টার্ক পাল্লা দিয়ে ভালো করেছেন। স্বভাবতই দুজনই এখন ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রে। স্টার্কের মাপের কিংবদন্তিকে কাছে পেয়ে শরিফুল কিছু সলাপরামর্শ করে নিতেও ভুলেননি।

টি স্পোর্টসকে তিনি বলেন, ‘ওর কাছে জানতে চাচ্ছিলাম খেলার আগে কীভাবে ও রেডি হয়। সিরিজ আসার আগে। সিরিজের পর কী করে। ট্রেনিং, রানিং কীভাবে করে। এসবই আরকি। যখন খেলা না থাকে কত ওভার বল করে। যেহেতু সেও বাঁহাতি আমিও বাঁহাতি। সবগুলোর খুব ভালো উত্তর দিয়েছে। আমরা যেমন করি প্রায় একই, একটু হয়ত এদিকসেদিক। সেইম রানিংই করে।‘

দল জিততে না পারায় কমে গেছে শরিফুলের ৭ উইকেট পাওয়ার আনন্দ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট শিকার করার মর্ম কী, তা অনুধাবন করছেন ভালোভাবেই।

তিনি বলেন, ‘উচ্ছ্বাস তখন হতো যদি ম্যাচটা জিততাম। ম্যাচ জিততে পারিনি তাই খারাপ লাগা কাজ করছে। এটা ভালো লাগছে যে ক্যারিয়ারের প্রথম ফাইফার বা ৭ উইকেট পেয়েছি। তবে ম্যাচ না জেতার আক্ষেপ আছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলা মানে বিগ ব্যাশে খেলার সম্ভাবনা তৈরি হওয়া। এর আগে অজিদের ঘাম ঝরিয়ে বিগ ব্যাশে দুই দফা সুযোগ আসে শরিফুলের জাতীয় দলের সতীর্থ লেগ স্পিনার রিশাদ হোসেনের। টাইগার পেসার অবশ্য ভবিষ্যৎ নিয়ে ভাবতে নারাজ। জানেন, রিজিকে থাকলে এই বড় লিগও ধরা দেবে তার ক্যারিয়ারে।

তিনি বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। কপালে বা রিজিকে যদি থাকে অবশ্যই হবে। না হলে কিছু করার নেই।‘