সৌদি প্রো লিগ, যেভাবে দেখবেন রোনাদোর খেলা!

২০২৫-২৬ মৌসুম থেকে সৌদি প্রো লিগের সম্প্রচার স্বত্বে পরিবর্তন এসেছে। ভারতের বাজারে এখন আর সনি স্পোর্টস নেটওয়ার্ক কিংবা সনি লাইভে দেখা যাচ্ছে না এই প্রতিযোগিতা। বর্তমানে ভারতে সৌদি প্রো লিগের একচ্ছত্র ডিজিটাল সম্প্রচার স্বত্ব রয়েছে ফ্যানকোডের কাছে। শুধু লিগ নয়, কিংস কাপ ও সৌদি সুপার কাপের ম্যাচও সরাসরি সম্প্রচার করছে এই প্ল্যাটফর্ম। সৌদি প্রো লিগের আকর্ষনের কেন্দ্র বিন্দুতে আছেন রোনালদো যার খেলা দেখতে পাবেন ডিজিটাল প্লাটফর্ম এ।

রোনালদো যখন আক্রমনে

ফ্যানকোডে যেভাবে দেখবেন ম্যাচ:

ক্রিস্টিয়ানো রোনালদো ও আল নাসরের ম্যাচ সরাসরি দেখতে হলে ফ্যানকোডের সাবস্ক্রিপশন নিতে হবে। মোবাইল, কম্পিউটার ও স্মার্ট টিভির মাধ্যমে উপভোগ করা যাবে ম্যাচগুলো। মোবাইল ও ওয়েবসাইট: অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ অথবা (সৌদি প্রো লিগ) দেখা যাবে ম্যাচ।

স্মার্ট টিভি: অ্যান্ড্রয়েড টিভি, অ্যামাজন ফায়ারস্টিক ও জিও এসটিবিতে রয়েছে ফ্যানকোড অ্যাপ।

সাবস্ক্রিপশন: একটি ম্যাচ দেখার জন্য ম্যাচ পাস, মাসিক পাস অথবা পুরো মৌসুমের জন্য সিজন পাস নেওয়ার সুযোগ রয়েছে। সিজন পাসের মূল্য আনুমানিক ২৯৯ রুপি।

টেলিভিশন চ্যানেলে কি দেখা যাবে সৌদি লিগ?

বর্তমানে স্টার স্পোর্টস বা সনি টেনের মতো প্রচলিত স্যাটেলাইট টিভি চ্যানেলে সৌদি প্রো লিগের নিয়মিত সম্প্রচার নেই। তবে টাটা প্লে গ্রাহকেরা ফ্যানকোড স্পোর্টস চ্যানেলে (চ্যানেল নম্বর ৪৭৫) ম্যাচ দেখতে পারেন। এ ছাড়া স্মার্ট টিভিতে ফ্যানকোড অ্যাপ ব্যবহার করেও বড় পর্দায় খেলা উপভোগ করা যাবে।

রোনালদোর আল নাসরের ম্যাচ দেখার বিশেষ সুযোগ:

সৌদি প্রো লিগে দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আল নাসর। রোনালদোর পাশাপাশি সাদিও মানে ও আইমেরিক লাপোর্তের মতো তারকা ফুটবলারদের খেলা দেখতে চান অসংখ্য সমর্থক।

তবে শুধু আল নাসরের ম্যাচ দেখতে চাইলে পুরো মৌসুমের সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন নেই। ফ্যানকোডে রয়েছে ম্যাচ পাসের সুবিধা।

ম্যাচ পাসের মূল্য: প্রতিটি ম্যাচের জন্য আনুমানিক ২৫ থেকে ২৯ রুপি।

অর্থাৎ, আল নাসরের ম্যাচের দিন অ্যাপে লগইন করে নির্দিষ্ট ম্যাচের পাস কিনলেই সরাসরি খেলা দেখা যাবে। আল নাসরের ম্যাচে থাকছে বিশেষ সুবিধা আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলির মতো বড় ক্লাবগুলোর ম্যাচ সম্প্রচারে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে ফ্যানকোড।

ক্রিস্টিয়ানো রোনালদো ও আল নাসরের ম্যাচ সরাসরি দেখতে হলে ফ্যানকোডের সাবস্ক্রিপশন নিতে হবে। মোবাইল, কম্পিউটার ও স্মার্ট টিভির মাধ্যমে উপভোগ করা যাবে ম্যাচগুলো।
রোনালদোর কারণে দর্শক ও বেড়েছে গ্যালারীতে

ম্যাচ সম্প্রচার: আল নাসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।

ইংরেজি ধারাভাষ্য: রোনালদোর ম্যাচগুলোতে ইংরেজি ধারাভাষ্য পাওয়া যায়।

ম্যাচ রিপ্লে: সরাসরি খেলা দেখতে না পারলেও পরবর্তী সময়ে পুরো ম্যাচের রিপ্লে ও গুরুত্বপূর্ণ মুহূর্তের হাইলাইটস দেখার সুযোগ রয়েছে।

সব মিলিয়ে সৌদি প্রো লিগের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ভারত ও বাংলাদেশী দর্শকদের জন্যও ম্যাচ দেখার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রোনালদোর ভক্তদের জন্য ফ্যানকোড হয়ে উঠেছে সৌদি লিগ উপভোগের প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম।

spot_imgspot_img
spot_img

Related Articles