ফের সিংহাসন ফিরে পেলেন সিকান্দার রাজা। আইসিসির টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সিংহাসন নিয়ে সাইম আইয়ুব ও সিকান্দার রাজার মধ্যে লড়াই চলছে অনেক দিন ধরেই। কয়েকদিন আগে শীর্ষে ফিরেছিলেন সাইম। এবার জিম্বাবুয়েকে সুপার এইটে তোলায় বড় অবদান রেখে শীর্ষে ফিরলেন রাজা। আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
বুধবার সাইম আইয়ুবকে দুইয়ে ঠেলে দিয়ে সিংহাসন ফিরে পেলেন রাজা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই রাজার এই উন্নতি। বর্তমানে রাজার রেটিং ২৯৪, সাইমের রেটিং ২৮১। এছাড়া ভারতের শিভাম দুবে ২ ধাপ এগিয়ে ৭ম এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩ ধাপ এগিয়ে উঠেছেন ৮ম স্থানে। অন্যান্য র্যাঙ্কিংয়েও বদল এসেছে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বিশ্বকাপে ধুঁকতে থাকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ইংল্যান্ডের ফিল সল্ট রয়েছেন দ্বিতীয় স্থানে। পাকিস্তানের সাহিবজাদা ফারহান ২ ধাপ এগিয়ে ৩য় স্থানে উঠেছেন, এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ রানসংগ্রাহক তিনিই। ভারতের হয়ে ফর্মের তুঙ্গে থাকা ঈশান কিষাণ এগিয়েছেন ৩ ধাপ, রয়েছেন ৫ম স্থানে। দক্ষিণ আফ্রিকার হয়ে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে আলো ছড়ানো ডেওয়াল্ড ব্রেভিস ১০ ধাপ এগিয়ে রয়েছেন ৯ম স্থানে।
আফগানিস্তানের ইবরাহিম জাদরান ৪ ধাপ এগিয়ে ১৩তম, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৪ ধাপ এগিয়ে রয়েছেন ১৪তম স্থানে। ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে রয়েছেন ১৮ নম্বরে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ২৮ নম্বরে রয়েছেন ভারতের শিভাম দুবে। সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম ৩ ধাপ এগিয়ে রয়েছেন ৩৩ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল ৫ ধাপ এগিয়ে ৪০ নম্বরে আছেন। ম্যাচ না খেলেও ২ ধাপ এগিয়েছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন, রয়েছেন ৪১ নম্বরে। ১৬ ধাপ উন্নতি করে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার আছেন ৪২ নম্বরে। বাংলাদেশের সাইফ হাসান ২ ধাপ এগিয়েছেন, আছেন ৪২তম স্থানে।
এছাড়া দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ৮ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি এগিয়েছেন ১৭ ধাপ, আছেন ২১ নম্বরে। ২৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন ইংল্যান্ডের লিয়াম ডওসন। ৩ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি আছেন ২৬ নম্বরে। পাকিস্তানের শাহীন শাহা আফ্রিদি এগিয়েছেন ৪ ধাপ, রয়েছেন ৩১তম স্থানে। অস্ট্রেলিয়ার জাভিয়ের বার্টলেট ১০ ধাপ উন্নতি করে রয়েছেন ৩২ নম্বরে।
শ্রীলঙ্কার দুনিথ ভেল্লালাগে ২৩ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ১৮ ধাপ উন্নতি করে ৫৪ নম্বরে রয়েছেন। পাকিস্তানের আলোচিত স্পিনার উসমান তারিক এগিয়েছেন ৫৯ ধাপ, রয়েছেন ৫৫ নম্বরে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











