আগামী ২৭ মার্চ দোহাতে কোপাজয়ী আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হওয়ার কথা। দুই চ্যাম্পিয়নের এ লড়াইকে ফিনালিসিমা বলা হয়। তবে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে ম্যাচ আয়োজনকারী সংস্থা উয়েফা এখনই হাল ছাড়তে রাজি নয়। তারা নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনে আশাবাদী।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ ফিনালিসিমাকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। যদিও যুদ্ধে কাতার যুক্ত নয়, তাবে তারা নিরাপদ নয়। ম্যাচ আয়োজন সম্পর্কে এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, এ মুহুর্তে ম্যাচ আয়োজন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। আমরা বিকল্প কোনো ভেনু্যর কথাও বিবেচনা করছি না। আশা করছি এ সপ্তাহের শেষ সময়ে আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।
ফিনালিসিমা নিয়ে ফুটবলভক্তদের আগ্রহের শেষ নেই। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে একই বছর কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা। ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়নও আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্ব র্যাংকিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। আর স্পেন শীর্ষে। ফলে উভয় দলের শ্রেষ্ঠত্বের লড়াইও বটে।
ফিনালিসিমার এটা চতুর্থ আসর। এর মধ্যে তিন আসরেই খেলছে আর্জেন্টিনা। ১৯৯৩ সালে তারা ডেনমার্ককে হারিয়ে শিরোপা জয় করেছিল। ২০২২ সালে ইতালিকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জয় করে। এবার তাদের সামনে হ্যাটট্রিক করার হাতছানি।
কাতারের যে স্টেডিয়ামে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল হয়েছিল সেখানেই হবে ফিনালিসিমা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











