• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

এবার যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়ে প্রতিশোধ নিল পাকিস্তান

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১০, ২০২৬
in ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, স্পোর্টস আপডেট
Reading Time: 5 mins read
0
A A
0
এবার যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়ে প্রতিশোধ নিল পাকিস্তান

এবার যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়ে প্রতিশোধ নিল পাকিস্তান, ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

গত টি-২০ বিশ্বকাপে ডালাসে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় যুক্তরাষ্ট্র। এবার বিশ্বকাপে তাদের সহজেই হারিয়ে প্রতিশোধ নিল পাকিস্তান। আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান জিতেছে ৩২ রানে। যদিও পাকিস্তান ১৯০ রানের বড় সংগ্রহ গড়ে, তবু যুক্তরাষ্ট্র ৮ উইকেটে ১৫৮ রান করেছে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে তোলে ৫৬ রান। ৫৪ রানের জুটি গড়ে ষষ্ঠ ওভারের প্রথম বলে সাইম আইয়ুব সাজঘরে ফেরেন। তিনি ১৭ বলে ১ চার, ২ ছক্কায় ১৯ রানে সাজঘরে ফেরেন। ওই ওভারের শেষ বলে অধিনায়ক সালমান আগাও (১) শ্যাডলি ফন শাল্কভিকের শিকার হন।

৭৩ রানের ইনিংস খেলেন সাহিবজাদা, ছবি : সংগৃহীত

কিন্তু তৃতীয় উইকেটে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার সাহিবজাদা ফারহান ও বাবর আজম। তারা ৮১ রানের জুটি গড়েন। এদিন অবশ্য দারুণ খেলেও হাফ সেঞ্চুরি পাননি বাবর। ৩২ বলে ৪ চার, ১ ছয়ে ৪৬ রানে আউট হয়ে গেছেন।

সাহিবজাদা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তখনও আরেকপ্রান্তে টিকে ছিলেন। তবে ১৬তম ওভারে ৪১ বলে ৬ চার, ৫ ছক্কায় ৭৩ রান করে বিদায় নেন তিনি। এতে খুব সমস্যা হয়নি পাকিস্তানের। শাদাব খান মাত্র ১২ বলে ৪ চার, ১ ছয়ে ৩০ রান করে দলকে বড় সংগ্রহে নিয়ে গেছেন।

শেষদিকে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

পাকিস্তানের সংগ্রহ ২০০ পেরোতো পারতো। কিন্তু ১৩ রানের মধ্যে শেষদিকে ৫ উইকেট হারিয়েছে তারা। এর মধ্যে ১৯তম ওভারে দুটি ও শেষ ওভারে তিনটি উইকেট পড়েছে। তবু ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ডানহাতি পেসার শাল্কভিক ৪ উইকেট নেন।

বল হাতে শাল্কউইকের আরেকটি ভালো দিন, ছবি : সংগৃহীত

জবাবে ৪২ রানের ওপেনিং জুটি গড়লেও যুক্তরাষ্ট্র রানের গতি বাড়াতে পারেনি। এক সময় ১০.২ ওভারে ৬৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। দুর্দান্ত খেলতে থাকা ওপেনার শায়ান জাহাঙ্গীরও ৩৪ বলে ৫ চার, ২ ছক্কায় ৪৯ রানে শাদাবের লেগস্পিনে মাঠ ছাড়েন।

অবশ্য মিলিন্দ কুমার ও শুভম রঞ্জনে লড়াই করেছেন এবং চতুর্থ উইকেটে দুজন ৫৪ রানের জুটি গড়েন। তবে ২২ বলে ২ চার, ১ ছয়ে মিলিন্দ ২৯ রানে বিদায় নেওয়ার পর ধস নামে। একপ্রান্তে দাঁড়িয়ে থাকা শুভমও ইনিংসের শেষ ওভারে বিদায় নেন।

শুভম রঞ্জনের ফিফটি বিফলে, ছবি : সংগৃহীত

শুভম ৩০ বলে ৩ চার, ৩ ছয়ে ৫১ রান করেন। শেষদিকে ৬ রানে ৩ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে তারা। অফস্পিনার উসমান তারিক ২৭ রানে ৩টি ও শাদাব ২৬ রানে ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান- ১৯০/৯; ২০ ওভার (সাহিবজাদা ৭৩, বাবর ৪৬, শাদাব ৩০, সাইম ১৯; শাল্কভিক ৪/২৫, মহসিন ১/২৭)।

যুক্তরাষ্ট্র- ১৫৮/৮; ২০ ওভার (শুভম ৫১, শায়ান ৪৯, মিলিন্দ ২৯; তারিক ৩/২৭, শাদাব ২/২৬)।

ফল : পাকিস্তান ৩২ রানে জয়ী।

ম্যাচসেরা : সাহিবজাদা ফারহান।

Via: এমআর

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ দেশসেরা শুটার কলি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ দেশসেরা শুটার কলি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
আইসিসির দুই হাজার কোটি টাকার ক্ষতি ঠেকাল বাংলাদেশ

আইসিসির দুই হাজার কোটি টাকার ক্ষতি ঠেকাল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস খেলতে কাল ব্যাংকক যাচ্ছে বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টারস খেলতে কাল ব্যাংকক যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
হাসারাঙ্গার বিশ্বকাপ মিশন শেষ

হাসারাঙ্গার বিশ্বকাপ মিশন শেষ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
বিশ্বকাপে-কিউইদের-রেকর্ড-গড়া-জয়

বিশ্বকাপে কিউইদের রেকর্ড গড়া জয়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস

প্রথম জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
Load More
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech