`আমরা ভুলে গেছি, আপনারাও ভুলে যান’

`আমরা ভুলে গেছি, আপনারাও ভুলে যান'

`আমরা ভুলে গেছি, আপনারাও ভুলে যান’ । মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার ইসুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপ শেষে বিশ্বকাপের রানার-আপ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও খেলা হয়ে গেছে টাইগারদের।

তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার প্রসঙ্গ যেন পিছু ছাড়ছে না। তাই তো এবার ‘ভালোর জন্য’ হলেও বিশ্বকাপ না খেলার আক্ষেপ ভুলে যাওয়ার আহ্বান জানালেন লিটন দাস। 

পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। আইসিসি ভারতে গিয়ে খেলার সুযোগ রাখলেও বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে আপত্তি জানায়।

শেষপর্যন্ত নিরাপত্তার কারণে দেখিয়ে বিশ্বকাপ খেলতে না পেরে হতাশায় মুষড়ে পড়েন ক্রিকেটাররা। বিশ্বকাপের বিষয়টি অবশ্য এখন আর প্রাসঙ্গিক নেই ক্রিকেটারদের কাছে। নিউজিল্যান্ড সিরিজ শেষে অধিনায়ক লিটন দাস সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘নাই নাই। এটা আর নেই। আপনিও ছেড়ে দেন। আমরা ছেড়ে দিসি। আপনি যত ছাড়বেন ততই ভালো।’

তবে অধিনায়ক হিসেবে দলের প্রাপ্তির কমতি দেখছেন না। প্রতিবেশী দেশে হওয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি ছিল ভালো। তবে সামনে এবার নতুন শুরু। প্রাপ্তি তো খারাপ ছিল না। উত্তরটা আপনারা দিলে ভালো হয়। পুরো বাংলাদেশেই যারা খেলেছে গত এক বছরে ভালো করেছে।

এ বছরে কেমন করি এটা চ্যালেঞ্জ। লিটন আরও বলেন, ‘আমি নিজেকে রেট করতে পারব না, এটা আপনারা বলবেন। আমি অনেক উপভোগ করছি। ভাবনা অবশ্যই এশিয়াতে যেহেতু বিশ্বকাপ না… এশিয়ার অনুযায়ী দল সর্বশেষ বিশ্বকাপের জন্য স্যাটেল ডাউন ছিল।

এছাড়া দেশের বাইরের হিসেবে দলে আরও অনেক কিছু আনতে হবে। যে কন্ডিশনে খেলবেন, খুবই কঠিন হবে। এই দেড় বছর এই জিনিসগুলো মানিয়ে নিলে আশা করি ভালো কিছুই হবে।’

দীর্ঘ পাঁচ মাস পর টি-টোয়েন্টিতে ফিরে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে। ঢাকায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি ভেজা মাঠে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে টাইগাররা।

বৃষ্টির কারণে খেলা নেমে আসে ১৫ ওভারে। কিন্তু বাংলাদেশ গুটিয়ে যায়ন ১০২ রানে। জবাবে খুব সহজেই বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় কিউইরা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

Exit mobile version