দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬র মর্যদার লড়াই শুরু আগামী ১১ জুন। উত্তর আমেরিকার তিনটি দেশে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপে ২৩তম আসর। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। ১৬টি ভেন্যুতে ১০৪টি রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে। এবারের বিশ্বকাপে যে রেকর্ডের পেছনে মেসি-রোনালদো ।
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্ব ফুটবলের সেরা তারকারা প্রস্তুতি নিচ্ছেন নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে। শিরোপার লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনার বড় অংশজুড়ে রয়েছে ব্যক্তিগত ও দলগত রেকর্ড ভাঙার সম্ভাবনা।

বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড এখনো জার্মানির মিরোস্লাভ ক্লোজের দখলে। যার সংগ্রহ ১৬ গোল। তবে এই রেকর্ড এখন হুমকির মুখে। আর্জেন্টিনার লিওনেল মেসি ১৩ গোল নিয়ে কাছাকাছি অবস্থানে আছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ১২ গোল নিয়ে দারুণ ফর্মে রয়েছেন।
বড় মঞ্চে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এই দুজনের যেকোনো একজন ক্লোজের রেকর্ড ভেঙে দিতে পারেন। শুধু গোল নয়, সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ডেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ক্লোজের ১৭ জয়ের রেকর্ডের ঠিক পেছনেই আছেন মেসি ১৬। গ্রুপ পর্বেই এই রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকবে তার সামনে।
অন্যদিকে নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি বর্তমানে পর্তুগালের পেপের ৩৯। তবে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো, ৪০ বছরের লুকা মদরিচ এবং এদিন জেকো এই রেকর্ডে নতুন নাম যোগ করতে পারেন।
কোচদের মধ্যেও প্রতিযোগিতা কম নয়। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড জার্মান কোচ হেলমুট শ্যোনর ২৫ ম্যাচ। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ ১৯ ম্যাচ নিয়ে তার খুব কাছাকাছি অবস্থানে আছেন এবং ভালো পারফরম্যান্স করলে রেকর্ড স্পর্শ বা ভাঙার সুযোগ পাবেন।

গোলরক্ষকদের তালিকায় সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ড ১০ ভাগাভাগি করে রেখেছেন পিটার শিলটন ও ফাবিয়েন বার্তেজ। বেলজিয়ামের থিবো কুর্তোয়া ৭ ক্লিন শিট নিয়ে সেই তালিকায় এগিয়ে আসছেন। এছাড়া বদলি হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডের কাছাকাছি আছেন ইংল্যান্ডের মার্কাস র্যাশফোর্ড।
ইতিহাসের দ্বারপ্রান্তে দুই মহাতারকা
বক্সের বাইরে থেকে গোল করার ক্ষেত্রে ব্রাজিলের রিভেলিনোর ৫ রেকর্ডের পেছনে আছেন মেসি ৪। সবশেষ, বিশ্বকাপে সবচেয়ে বেশি আসরে অংশ নেওয়ার নতুন ইতিহাসও দেখা যেতে পারে। দুই কিংবদন্তি মেসি ও রোনালদো এবার খেললে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল কীর্তি গড়বেন। পাশাপাশি তরুণ প্রতিভা লামিন ইয়ামালও নজরে রয়েছেন।
সব মিলিয়ে, বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে রেকর্ড ভাঙা-গড়ার এক রোমাঞ্চকর আসর, যেখানে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেলে তৈরি হবে নতুন ইতিহাস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















