১৯৯৮ সালে ফ্রান্সকে শিরোপা জেতানো কিংবদন্তি মিডফিল্ডার জিনেদিন জিদান অনেক দিন ধরেই স্বপ্ন দেখছিলেন নিজের ছেলেকে বিশ্বকাপের মঞ্চে খেলতে দেখবেন বলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ইনজুরির কারণে সেই স্বপ্ন আপাতত অপূর্ণই রয়ে গেল। জিদানের ছেলে লুকা জিদান বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের দল গ্রানাডা এফসি’র হয়ে গোলপোস্ট সামলাচ্ছেন। কিন্তু ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
লুকা জিদান জন্মসূত্রে ফ্রান্সের হলেও তার পারিবারিক শিকড় আলজেরিয়ায় হওয়ায় আন্তর্জাতিক ফুটবলে তিনি আলজেরিয়ার জাতীয় দলকেই বেছে নিয়েছেন। এবারের বিশ্বকাপে আলজেরিয়ার অংশগ্রহণ নিশ্চিত হলেও দলের গোলরক্ষক হিসেবে লুকার খেলার সম্ভাবনা এখন একেবারেই নেই।
গত ২৬ এপ্রিল আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে ৪-২ গোলে হেরে যায় গ্রানাডা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় ধাক্কা আসে লুকার ইনজুরিতে। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে তার চিবুক ও চোয়ালের হাড় ভেঙে যায়। ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে মাঠেই প্রাথমিক চিকিৎসা দিতে হয় তাকে। পরবর্তীতে বিস্তারিত মেডিক্যাল পরীক্ষায় তার মুখের গুরুতর চোট ধরা পড়ে।
লুকার ক্লাব গ্রানাডা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়,
এই ইনজুরির কারণে লুকাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপের জন্য আলজেরিয়ার চূড়ান্ত দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
লুকা জিদান আগে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেললেও পরবর্তীতে সিনিয়র আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য আলজেরিয়াকে বেছে নেন। সম্প্রতি তিনি আফ্রিকান নেশন্স কাপে অংশ নিয়ে প্রথমবার বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেন। শুধু তাই নয়, আলজেরিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কিন্তু বিশ্বকাপে তার খেলতে না পারা আলজেরিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে তারা খেলবে আর্জেন্টিনা, জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে অভিজ্ঞ এই গোলরক্ষকের অভাব দলটির পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে বাবার স্বপ্ন এবং ছেলের প্রস্তুতি; সবকিছুই যেন এক মুহূর্তে থেমে গেল একটি দুর্ঘটনায়। এখন অপেক্ষা শুধু লুকার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















