প্রিয় খেলোয়াড়দের কে কেমন বেতন পান তা নিয়ে সর্বদাই কৌতুলহলী ফুটবলপ্রেমীরা। চলতি মৌসুমে বিশ্বের কোন লিগে কোন ফুটবলার কত টাকা বেতন পাচ্ছেন সেটি ফুটবলারদের ডেটা বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘ক্যাপোলজি’র বরাত দিয়ে তুলে ধরেছে ক্রীড়াভিত্তিক পোর্টাল ‘গিভমিস্পোর্ট’।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ বেতন কারা পান তা নিচে তুলে ধরা হলো-
লা লিগাঃ
স্প্যানিশ লা লিগাতে সর্বোচ্চ বেতন পান স্প্যানিশ স্ট্রাইকার ফ্রেংকি ডি ইয়ং। সপ্তাহপ্রতি তাঁর বেতন ৬ লাখ ১৫ হাজার ৬৮২ পাউন্ড। তাঁর পরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তাঁর ক্লাব সতীর্থ রবার্ট লেভানডফস্কি। এই পোলিশ স্ট্রাইকার বেতন পান ৪ লাখ ৪৪ হাজার ৬০৫ পাউন্ড।
প্রিমিয়ার লিগঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বেতন পান বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। বর্তমানে ম্যানচেস্টার সিটির কাছ থেকে সপ্তাহে ৪ লাখ পাউন্ড বেতন পান তিনি। এই তালিকায় তাঁর কাছাকাছি আছেন তাঁর ক্লাব সতীর্থ আর্লিং হলান্ড এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ। হলান্ড সিটির কাছ থেকে প্রতি সপ্তাহে বেতন পান ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড। অন্যদিকে মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ লিভারপুলের কাছ থেকে সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড নেন।
বুন্দেসলিগাঃ
টটেনহামের ঘরের ছেলে হ্যারি কেইন গত গ্রীষ্মের দলবদলের যোগ দেন বায়ার্ন মিউনিখে। সপ্তাহপ্রতি ৪ লাখ ১০ হাজার ৪৫৫ পাউন্ড পান তিনি। তাঁর কাছাকাছি বেতন পান তাঁর ক্লাব সতীর্থ ম্যানুয়েল নয়্যার। সপ্তাহপ্রতি তাঁর আয় ৩ লাখ ৪৪ হাজার ৭৮২ পাউন্ড।
লিগ আঁঃ
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে সপ্তাহপ্রতি ১১ লাখ ৮২ হাজার ১১০ পাউন্ড পান ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ইউরোপের কোনো ক্লাবে সর্বোচ্চ বেতনও পান তিনিই। তাঁর কাছাকাছি আছেন স্বদেশী উসমান দেম্বেলে। পিএসজি তাঁকে দিচ্ছে ৩ লাখ ২৮ হাজার ৩৬৪ পাউন্ড।
সিরি ‘আ’ঃ
ইতালির সিরি ‘আ’-তে সর্বোচ্চ বেতন পান দুসান ভ্লাহোভিচ। ২০২২ সালে তাঁকে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দলে ভিড়ায় জুভেন্টাস। তাঁর কাছাকাছি বেতন পান নাপোলির ভিক্টর ওসিমেন। এই নাইজেরিয়ান ২ লাখ ১০ হাজার ৪৮১ পাউন্ড পান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















