সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এদিন তাসকিন আহমেদের বোলিং তোপে ১৩৬ রানেই আটকে যায় ডাচরা। আর বল হাতে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার তাসকিন। এ ছাড়া সাইফ হাসান নিয়েছেন দুটি উইকেট।
বোলিংয়ের পাশাপাশি এদিন ব্যাট হাতেও দারুণ ভূমিকা রেখেছেন সাইফ। ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে টাইগারদের বড় জয় নিশ্চিত করেন এই ব্যাটার। টানা দুই ছক্কায় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। লিটনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন সাইফ। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন।
টানা দুই চারে ইনিংস শুরু করেন বাঁহাতি এই ওপেনার। পরের বলেই হাঁকান বিশাল ছক্কা। আর সেই মুহূর্তের মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ, এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক লিটন দাস।
জয়ের পর অধিনায়ক বলেন,‘ডিউ বড় ফ্যাক্টর ছিল। আমাদের বোলাররা যেমন বল করেছে- তাসকিন, ফিজ আর মাঝে সাইফও দারুণ বল করেছে। রিশাদ যখন বল করতে এলা, তখনই ডিউয়ের কারণে সমস্যা হচ্ছিল। আর বল গ্রিপ করতে কষ্ট হচ্ছিল। এমন উইকেটে ১৩৭ খুব বড় টার্গেট নয়। আর ইমন প্রথম ওভারেই যেভাবে শট খেলল, সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে গেল। আর তাসকিন ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















