গ্লোবাল সুপার লিগ ২০২৫–এর শুরুতেই দারুণভাবে নিজেদের জানান দিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্রভিডেন্সে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ৬৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠে এসেছে দলটি। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে টেবিলের তলানিতে নেমে গেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
এই ম্যাচে গায়ানার জয় এনে দেওয়ার মূল কারিগর ছিলেন তিন বোলার—ইমরান তাহির, ডোয়াইন প্রিটোরিয়াস ও ডেভিড ভিজে। তাহির ৪ উইকেট নেন ২৩ রানে, প্রিটোরিয়াসের শিকার ৩ উইকেট ১৮ রানে এবং ভিজে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন ২ উইকেট। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫৯ রানের লক্ষ্যে নেমে মাত্র ১৪.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে গায়ানা। দলটি শুরুর দিকে জনসন চার্লস ও মইন আলীকে দ্রুত হারালেও, গুরবাজ ও জুয়েল অ্যান্ড্রুর ৮৪ রানের জুটি দলকে স্থিতি দেয়। অ্যান্ড্রু করেন ৪৫ রান ২৯ বলে, আর গুরবাজ ৪৭ বলে করেন ৫৮ রান। তবে শেষ চার ওভারে ব্যাটাররা ব্যর্থ হওয়ায় স্কোর বড় হয়নি, শেষ পর্যন্ত গায়ানা থামে ১৫৮ রানে।
জবাবে সেন্ট্রাল শুরুতেই ছন্দ হারায়। প্রথম ওভারেই প্রিটোরিয়াস তুলে নেন ডেন ক্লিভারকে। পাওয়ারপ্লেতে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। তাহির ১৩তম ওভারে দুটি উইকেট নিয়ে ম্যাচটা একরকম নিশ্চিত করে দেন, আর ভিজে উইল ইয়াংকে আউট করে সেন্ট্রাল ইনিংস গুটিয়ে দেন। ইয়াংই সর্বোচ্চ ২৬ রান করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















