ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসির অবস্থা বেশ নাজুক। পয়েন্ট টেবিলে নামতে নামতে নবম স্থানে এসেছে দলটি। মঙ্গলবার রাতে অবস্থা আরো নাজুক হওয়ার শঙ্কা জেগেছিল।
ক্রিস্টাল প্যালেসের কাছে পয়েন্ট হারানোর উপক্রম হয়েছিল তাদের। কিন্তু ইনজুরি সময়ের গোল তাদেরকে সে অবস্থা থেকে রেহাই দিয়েছে। পিছিয়ে পড়ার পর অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে তাঁরা। কনোর কালাঘের করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেন এঞ্জো ফার্নান্দেজ।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির ম্যাচটা দুইভাবে ভাগ করা যায়। প্রথমার্ধে চেলসির আধিপত্য ছিল ঠিকই কিন্তু গোল হজম তাদের হতদ্যোম করে দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে তাঁরা গোল উৎসব করে। একে একে তিন গোল। বিরতির পরপরই কালাঘের গোল করে খেলায় সমতা ফিরিয়েছিলেন। পয়েন্ট যখন ভাগাভাগি নিশ্চিত তখনই প্যালেসের ওপর দিয়ে একটা ঝড় বইয়ে দেয় চেলসি। ৯১ মিনিটে কালাঘের আবার গোল করেন। তিন মিনিট পর এঞ্জো ফার্নান্দেজ স্কোরশিটে নাম লেখান।
ম্যাচ শেষে চেলসি ম্যানেজার মাওরিসিও পচেত্তিনো বলেন, আমরা দুটো ভিন্ন দলকে দেখলাম। প্রথমার্ধে আমরা খুবই সাধারণ মানের খেলা খেলেছি। আমি ছেলেদের পারফরম্যান্সে খুবই হতাশ ছিলাম। দ্বিতীয়ার্ধে আমাদের দল অনেক ভালো খেলেছে। যেভাবে ছেলেরা ম্যাচ শেষ করেছে তাতে আমি সন্তুষ্ট।’
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এটা ছিল চেলসির টানা ১৩তম জয়। এটি একটি রেকর্ড। আগামী শনিবার চেলসি ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস খেলবে এভারটনের বিপক্ষে। এ ম্যাচটি সোমবার মাঠে গড়াবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















