• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শনিবার, মার্চ ২৮, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী ক্রীড়াবিদরা

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরকাতার

ক্রীড়া প্রতিবেদক by ক্রীড়া প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৫
in ক্রিকেট
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ।


মঙ্গলবার দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের নারী খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি।


বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ— জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, ফুটবলার শাহিদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আকতার ও শারমিন সুলতানা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে নারী ক্রীড়াবিদরা নিজেদের অভিজ্ঞতা, বাংলাদেশে নারী খেলোয়াড়দের স্বপ্ন ও চ্যালেঞ্জগুলো সিইও হিন্দ-এর কাছে তুলে ধরেন। কাতারের সাবেক শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ হিন্দ তাদের গল্পে আবেগাপ্লুত হন এবং দৃঢ়চেতা মনোভাবের প্রশংসা করেন।


বৈঠকে হিন্দ জানান, বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সহায়তা করবে কাতার ফাউন্ডেশন। কাতারের আমিরের বোন ও কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ-এর এই প্রতিশ্রুতিতে অত্যন্ত উচ্ছ্বসিত ও আশাবাদী নারী ক্রীড়াবিদরা।


এ ধরনের উদ্যোগ বাংলাদেশের নারী খেলোয়াড় ও খেলার উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা করছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভূমিকার জন্যও কৃতজ্ঞতা জানান নারী খেলোয়াড়রা।
সিইও হিন্দ-এর সাথে বৈঠকের পর নিজেদের অনুভূতি প্রকাশ করে এসব জানান নারী ক্রীড়াবিদরা।
এ সময় কাতার সফরের অভিজ্ঞতাও জানিয়েছেন তারা।


জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘কাতার সফরের জন্য নির্বাচিত হওয়ার পর যখন প্রথম আমরা সরকার প্রধানের সাথে দেখা করতে যাই তখন প্রধান উপদেষ্টা স্যার কাতার সফরে আমাদের কি করণীয় সেটি খুব ভালো ভাবে বুঝিয়ে বলেছে। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কাতারের কাছে তুলে ধরা। আমরা সেটাই চেষ্টা করেছি।’


দেশে খেলোয়াড়দের ফ্যাসিলিটিজ কেমন এবং থাকা-খাওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধাসহ সবকিছু খেলোয়াড়রা সিইও হিন্দকে বলেছে জানিয়ে তিনি বলেন, ‘এসবের দিকে দৃষ্টি দিতে অনুরোধ করেছি। হিন্দ খুবই মনোযোগী ছিলেন। তিনি আমাদের কথা রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আমি আশাবাদী, আমরা এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারব।’


ফুটবলার শাহিদা আক্তার রিপা বলেন, ‘যেদিন ফেডারেশন থেকে বলা হয়েছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে বিদেশ সফরে যাচ্ছি, সেদিন আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। কারণ, স্যারই প্রথম যিনি ক্রীড়াঙ্গনকে নিয়ে চিন্তা করেছেন। মহিলা ক্রীড়াবিদদের নিয়ে ভেবেছেন, আমাদের জন্য কাজ করার চেষ্টা করছেন।’


’আমরা যখন হিন্দ-এর সাথে কথা বলছিলাম, তিনি খুব আবেগি হয়ে গিয়েছিলেন। আমরা আমাদের জিম ফ্যাসিলিটিজ নিয়ে কথা বলেছিলাম। তিনি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছিলেন। খেলা পরবর্তী অবসর জীবনে আমরা কী করতে পারি, সেসব নিয়ে কথা বলেছেন তিনি। আমরা স্পেয়ার একাডেমিসহ কাতারের বেশ কয়েকটা স্পোর্টস ফ্যাসিলিটি ঘুরে দেখেছি। বাংলাদেশের থেকে অনেক ভালো ফ্যাসিলিটিজ এখানে আছে।

বাংলাদেশে একাডেমি ও স্টেডিয়ামগুলোর সুযোগ সুবিধা কীভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে কথা বলেছি,’ বলেন তিনি। ক্রিকেটার সুমাইয়া আকতার বলেন, ’প্রথম যখন শুনেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা সফর সঙ্গী হচ্ছি তখন বিশ্বাস হয়নি। সেসময় আমরা বিকেএসপিতে ক্যাম্প করছিলাম। তখন আমাদের ডাকা হয়। যখন দেখেছি যে প্রধান উপদেষ্টা স্যার নারী ক্রীড়াবিদদের নিয়ে এত আগ্রহী তখন খুব ভালো লাগছে। সরকার প্রধানের সাথে এই প্রথম কোনো ট্যুরে এসেছি আমরা।’


তিনি বলেন, ‘কাতারে ফুটবল বেশি জনপ্রিয়, এখানে ক্রিকেটের বিষয়ে মানুষের আগ্রহ কম। এখানে এসে আমরা ক্রিকেট খেলায় কাতারের ইনভলভমেন্ট কীভাবে আরো বাড়ানো যায় সে বিষয়ে কাতার ফাউন্ডেশনের সিইও হিন্দকে বলেছি।
কাতার ফাউন্ডেশনের সিইও নিজেও এখন ক্রীড়াবিদ ছিলেন জানিয়ে সুমাইয়া বলেন, ‘হিন্দকে আমরা ক্রিকেট খেলা দেখার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বাংলাদেশে যেতে খুবই আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আমাদের এতটা ইম্পর্টেন্স দিবেন, ভাবিনি।’
ক্রিকেটার শারমিন সুলতানা বলেন, ‘আমরা এই প্রথম কোনো সরকার প্রধানের সাথে বিদেশ সফরে এসেছি। কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ-এর সাথে আমরা দেখা করতে পেরে খুবই আনন্দিত। খেলাধুলার বিষয় নিয়ে তার সাথে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে। পুরোটা সময় তিনি অত্যন্ত মনোযোগী এবং আবেগি ছিলেন।’
’আমাদের সুবিধা অসুবিধার বিষয়ে তিনি জানতে চেয়েছেন হিন্দ। আমরা ওনার কাছে মেডিকেল সাপোর্ট চেয়েছি। কাতারে ইনজুরি রিহ্যাব আছে। এখানে সাপোর্টের বিষয় নিয়ে কথা বলেছি। তিনি বলেছেন, আমরা অবসর সময়ে ট্রেইনার হওয়ার ট্রেনিং নিতে পারি। ফিজিওথেরাপিস্ট এর ট্রেনিং নিতে পারি। এসব ক্ষেত্রে কাতার সহযোগিতার হাত বাড়াবে,’ যোগ করেন শারমিন।
তিনি বলেন, ‘আমরা স্পেয়ার একাডেমি গিয়েছিলাম। কাতারের বাইরের তাপমাত্রার সাথে এই একাডেমির অভ্যন্তরীণ তাপমাত্রার কোনো মিল নাই। ভেতরে প্র‍্যাক্টিস করার জন্য আরামদায়ক আবহাওয়া করা হয়েছে। সেখানে একজন খেলোয়াড়ের থাকা খাওয়া প্র‍্যাক্টিসের সুবিধাসহ সব ধরনের স্কলারশিপ এর ব্যবস্থা আছে।’
বাংলাদেশের মহিলা ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য প্র‍্যাক্টিস ফ্যাসিলিটিজ বাড়ানো দরকার জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা এখনো ছেলেদের মাঠে খেলি। আমাদের নিজস্ব মাঠ দরকার যেখানে নারী ক্রীড়াবিদদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য প্রাতিষ্ঠানিক স্পনশরশিপ সুবিধা এখনও অপ্রতুল। মেয়েদের খেলায় আগ্রহী করে তুলতে, তারা যেন খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে নিতে পারে, সে জন্য স্পন্সরশিপ সুবিধা আরো বাড়ানো দরকার। দেশের বড় বড় কোম্পানিগুলো এগিয়ে আসলে আমার মনে হয় ক্রীড়াক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হবে।’

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

শরিফুল আর রিশাদের লড়াই- রাওয়ালপিন্ডিজকে হারাল পেশোয়ার

শরিফুল আর রিশাদের লড়াই- রাওয়ালপিন্ডিজকে হারাল পেশোয়ার

মার্চ ২৮, ২০২৬
বাবরের অধিনায়কত্বের প্রশংসায় অজি অলরাউন্ডার

বাবরের অধিনায়কত্বের প্রশংসায় অজি অলরাউন্ডার

মার্চ ২৮, ২০২৬
করাচি কিংস কোয়েটাকে হারিয়ে পিএসএল শুরু করল

করাচি কিংস কোয়েটাকে হারিয়ে পিএসএল শুরু করল

মার্চ ২৮, ২০২৬
বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু আজ মিরপুরে

বাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু আজ মিরপুরে

মার্চ ২৭, ২০২৬
৮ কোটি টাকা ক্ষতি করেও বাংলাদেশ সিরিজ খেলবে অজিরা

৮ কোটি টাকা ক্ষতি করেও বাংলাদেশ সিরিজ খেলবে অজিরা

মার্চ ২৭, ২০২৬
মুস্তাফিজের পিএসএল শুরু জয় দিয়ে

মুস্তাফিজের পিএসএল শুরু জয় দিয়ে

মার্চ ২৭, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
ফ্লোরিডার স্টুয়ার্টে ২৭ মার্চ, ২০২৬ তারিখে গাড়ি দুর্ঘটনার পর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হন টাইগার উডস। মার্টিন কাউন্টি জেল থেকে বের করে আনার সময় ক্যামেরাবন্দী হন গলফের সাবেক এই নাম্বার ওয়ান। (ছবি: গেটি ইমেজেস)

আবারও মাতাল অবস্থায় ড্রাইভিং – গ্রেপ্তার টাইগার উডস

মার্চ ২৮, ২০২৬
ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মায়ামি ও ন্যাশভিল এসসি-র মধ্যকার খেলায় দলের প্রথম গোল করার পর উদযাপন করছেন মেসি। এটি ছিলো মেসির ক্যারিয়ারের ৯০০তম গোল। (ছবি: গেটি ইমেজেস)

ইন্টার মায়ামি স্টেডিয়ামে মেসির নামে স্ট্যান্ড

মার্চ ২৮, ২০২৬
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা – ২৮ মার্চ ২০২৬

মার্চ ২৮, ২০২৬
বাবরের অধিনায়কত্বের প্রশংসায় অজি অলরাউন্ডার

বাবরের অধিনায়কত্বের প্রশংসায় অজি অলরাউন্ডার

মার্চ ২৮, ২০২৬
শরিফুল আর রিশাদের লড়াই- রাওয়ালপিন্ডিজকে হারাল পেশোয়ার

শরিফুল আর রিশাদের লড়াই- রাওয়ালপিন্ডিজকে হারাল পেশোয়ার

মার্চ ২৮, ২০২৬
মিয়ামি ওপেনের ফাইনালে সিনার - ভাগ বসাতে চান ফেদেরারের রেকর্ডে

মিয়ামি ওপেনের ফাইনালে সিনার – ভাগ বসাতে চান ফেদেরারের রেকর্ডে

মার্চ ২৮, ২০২৬
ভারতের সঙ্গে ড্র করে সেমিত নেপালকে পেল বাংলাদেশ

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

মার্চ ২৮, ২০২৬
বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের

বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের

মার্চ ২৮, ২০২৬

Recommended

শরিফুল আর রিশাদের লড়াই- রাওয়ালপিন্ডিজকে হারাল পেশোয়ার

শরিফুল আর রিশাদের লড়াই- রাওয়ালপিন্ডিজকে হারাল পেশোয়ার

মার্চ ২৮, ২০২৬
মিয়ামি ওপেনের ফাইনালে সিনার - ভাগ বসাতে চান ফেদেরারের রেকর্ডে

মিয়ামি ওপেনের ফাইনালে সিনার – ভাগ বসাতে চান ফেদেরারের রেকর্ডে

মার্চ ২৮, ২০২৬
ভারতের সঙ্গে ড্র করে সেমিত নেপালকে পেল বাংলাদেশ

ভারতের সঙ্গে ড্র করে সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

মার্চ ২৮, ২০২৬
বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের

বাংলাদেশসহ র‌্যাঙ্কিংয়ে অবনতি আর্জেন্টিনা-ব্রাজিলের

মার্চ ২৮, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech