এনামুল হক বিজয় সবশেষ শেষ টেস্ট খেলেছেন ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে মাঝে দেখা গেলেও সাদা পোশাকে এনামুল হক বিজয় যেন হারিয়েই গিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে যতটা উজ্জ্বল ছিলেন বিজয়, তাতে আর উপেক্ষা করার সুযোগ থাকল কই।
২০২২ সালে সবশেষ টেস্ট খেলার পর থেকে ঘরোয়া ক্রিকেটে বিজয় ছিলেন দুর্দান্ত ছন্দে। কেবল চলতি ডিপিএলেই বিজয় করেছেন ৮৭৪ রান। যেখানে তার গড় ৭৯ দশমিক ৪৫। আছে ৪টি করে ফিফটি এবং সেঞ্চুরি। যার অর্থ, ইনিংস বড় করার সামর্থ্যটা বেশ ভালোই রপ্ত করেছেন ৩২ বছর বয়েসী এনামুল হক বিজয়। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও বললেন এমন ভালো ফর্মের কথা।
এ বিষয়ে গাজী আশরাফ বলেন, ‘আমার মনে হয় (ওপেনারদের) যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদেরকে তাদের আউটের ধরন দেখলেই বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোন বাঁধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।’
এদিকে তানভীর ইসলাম জাতীয় দলে ডাক পাওয়ায় সুযোগ হয়নি হাসান মুরাদের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে থাকবেন হাসান মুরাদ এটা এখন অনেকটাই নিশ্চিত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













