• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
সোমবার, জুন ২২, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
LIVE ⚽ World Cup Live Score
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – ১২টি গ্রুপের পূর্ণাঙ্গ তালিকা
    • ফিফা বিশ্বকাপ ২০২৬ – বাংলাদেশ সময়ে পূর্ণাঙ্গ সময়সূচি
    • আজকের ফুটবল লাইভ স্কোর
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • আইপিএল (IPL) ২০২৬
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
নভেম্বর ২১, ২০২৫
in ক্রিকেট, স্পোর্টস আপডেট
Reading Time: 5 mins read
0
A A
0
সুপার ওভারে জয়ের পর উল্লাস বাংলাদেশ ‘এ’ দলের

সুপার ওভারে জয়ের পর উল্লাস বাংলাদেশ ‘এ’ দলের

Share on FacebookShare on Twitter

নির্ধারিত ওভারেই জিততে পারতো বাংলাদেশ ‘এ’ দল। তবে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের বলে ১৫ রান হয়েছে ক্যাচ মিস ও উইকেটরক্ষক, অধিনায়ক আকবর আলীর ভুলে। তাই সুপার ওভারে গড়িয়েছে ম্যাচ। অবশ্য কাতারের দোহায় অনেক নাটকীয়তার পর সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। ২০১৯ সালের পর আবার এশিয়া কাপ রাইজিং স্টারস আসরের ফাইনালে পা রাখে তারা।

বাংলাদেশ ‘এ’ আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৯৪ রান। এরপর জবাব দিতে নেমে ভারত ‘এ’ দলের জেতার জন্য শেষ ওভারে দরকার পড়ে ১৬ রান। বাঁহাতি স্পিনার রাকিবুল আসেন বোলিংয়ে। ১ম দুই বলে ১টি করে রান দিলেও তৃতীয় বলে ছক্কা হজম করেন তিনি। আর চতুর্থ বলে জিশান আলম সহজ ক্যাচ মিস করেন এবং বলটি চার হয়ে যায়। পঞ্চম বলে আশুতোষ শর্মাকে বোল্ড করে দেন রাকিবুল। শেষ বলে ৪ রানের দরকার ছিল ভারতের। ওই বলটি ফিল্ডারের কাছে সরাসরি যাওয়ার পরও দ্বিতীয় রানের জন্য দৌড়েছেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু উইকেটরক্ষক আকবর রান আউট করতে গিয়ে পারেননি। উল্টো আরেকটি রান নিয়ে ম্যাচ ‘টাই’ করে ফেলে ভারত ‘এ’ দল। তাই নিজেদের ভুলের খেসারত হিসেবে সুপার ওভারের উত্তেজনায় যেতে হয়েছে বাংলাদেশকে।

ম্যাচের ১৯তম ওভার ও সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন রিপন মণ্ডল

ডানহাতি পেসার রিপন মণ্ডল ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মাকে সুপার ওভারের প্রথম বলেই দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করে দেন। পরের বলটিও ইয়র্কার লেংন্থের ছিল। আশুতোষ শর্মা তুলে মারতে গিয়ে জাওয়াদ আবরারের ক্যাচে পরিণত হলে শুন্য রানেই সুপার ওভার শেষ হয়ে যায় ভারত ‘এ’ দলের। জেতার জন্য মাত্র ১ রানের প্রয়োজন। ওই সময় ইয়াসির আলী চৌধুরী লেগস্পিনার সুইয়াশ শর্মাকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে আবার নাটকীয়তা শুরু হয়। অধিনায়ক আকবর নামেন ব্যাটিংয়ে। পরের বলে অবশ্য ‘ওয়াইড’ হওয়াতে জিতে যায় বাংলাদেশ ‘এ’ দল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রত্যাশিত উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিশান আলম। মাত্র ৪.২ ওভারে ৪৩ রানের জুটি হয়। জিশান ১৪ বলে ২ চার, ২ ছয়ে ২৬ রানে বিদায় নেন। দশম ওভারে জাওয়াদ আবরার ১৯ বলে ১ ছয়ে ১৩ রানে যখন আউট হন তখনও বাংলাদেশের রান ৭৬। জাওয়াদ ধীরগতিতে খেললেও অন্যপ্রান্তে হাবিবুর রহমান সোহান ঝড়ো ব্যাটিং করেছেন। আকবর আলী ১০ বলে ৯, আগেভাগে নেমে আবু হায়দার রনি ২ বলে ০ সাজঘরে ফেরেন।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্তে সতীর্থদের সঙ্গে অধিনায়ক আকবর আলীর শলা-পরামর্শ

অবশ্য হাবিবুর রহমান সোহান করেন হাফ সেঞ্চুরি। তিনি ৪৬ বলে ৩ চার, ৫ ছক্কায় ৬৫ রান করে ১৬তম ওভারে আউট হয়েছেন। আর তখন এসএম মেহেরব হাসান তাণ্ডব শুরু করেন। মাত্র ১৮ বলে ১ চার, ৬ ছক্কায় অপরাজিত ৪৮ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। নামান ধীরের ১৯তম ওভারে ৪ ছক্কা ও ১ চারে ২৮ রান তুলে নেন মেহেরব। শেষ ওভারে বিজয়কুমার বৈশাককে ২ ছক্কা, ২ চার মেরে নেন ২২ রান। তাই শেষ ৫ ওভারে ৭৫ রান পেয়েছে বাংলাদেশ ‘এ’। ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে তারা। গুরজাপনিত সিং ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট। সুইয়াশ শর্মা ১টি উইকেট নিতে পারলেও ৪ ওভারে মাত্র ১৭ রান দেন।

জবাব দিতে নেমে বৈভব সূর্যবংশীর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩.৪ ওভারেই ৫৩ রান তুলে ফেলে ভারত। কিন্তু আব্দুল গাফফার সাকলাইনের পেসে তিনি ১৫ বলে ২ চার, ৪ ছক্কায় ৩৮ রান করার পর ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪ চার, ৩ ছয়ে ৪৪ রান করেন। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানই করতে পেরেছে ভারত ‘এ’ দল। জিতেশ শর্মা ২৩ বলে ১ চার, ২ ছয়ে ৩৩ ও নিহাল ওয়াধেরা ২৯ বলে ২ চার, ১ ছয়ে ৩২ রানে অপরাজিত থাকেন। আবু হায়দার রনি ও রাকিবুল হাসান ২টি করে ও রিপন, আব্দুল গাফফার ১টি করে উইকেট নেন।

ম্যাচে দারুন বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ রিপন মণ্ডল

এর পেছনেও রিপন মণ্ডলের দুর্দান্ত ১৯তম ওভার ভূমিকা রেখেছে। ওই ওভারে তিনি ৬টি বলই ইয়র্কার লেংন্থে ফেলতে পেরেছেন। ফলে একটি উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৫ রান দেন তিনি। রাকিবুলের করা শেষ ওভারে জিশান আলম একটি ক্যাচ মিস করেন। শেষ বলে অধিনায়ক আকবর আলী রানআউট করতে গিয়ে মিস করলে ৩ রান নেয় ভারত ‘এ’ দলের ব্যাটাররা। অথচ বলটি ফিল্ডারের হাতেই ছিল। তাই এশিয়া কাপ রাইজিং স্টারস আসরের সেমিফাইনালটি গড়ায় সুপার ওভারে। পরপর দুই বলে উইকেট নিয়ে ভারতকে সুপার ওভারে কোনো রান করতে দেননি রিপন মণ্ডল। তবে প্রয়োজন ১ রানের হলেও ইয়াসির আলী ছক্কা হাঁকাতে গিয়ে প্রথম বলেই আউট হন। পরের বলটি ওয়াইড হলে জিতে যায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ ইনিংস- ১৯৪/৬; ২০ ওভার (হাবিবুর সোহান ৬৫, মেহেরব ৪৮*, জিশান ২৬; গুরজাপনিত ২/৩৯)।

ভারত ‘এ’ ইনিংস- ১৯৪/৬; ২০ ওভার (প্রিয়াংশ ৪৪, সূর্যবংশী ৩৮, জিতেশ ৩৩, নিহাল ৩২*; রাকিবুল ২/৩৯, আবু হায়দার ২/৪৪)।

ফল: টাই।

সুপার ওভার

ভারত ‘এ’ দল- ০/২; ০.২ ওভার ও বাংলাদেশ ‘এ’ দল- ১/১; ০.১ ওভার।

চূড়ান্ত ফল: বাংলাদেশ ‘এ’ দল সুপার ওভারে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ:  রিপন মণ্ডল (বাংলাদেশ ‘এ’ দল)

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

পরিসংখ্যানে স্পেনের দাপট - সৌদিকে উড়িয়ে আত্মবিশ্বাসী লা রোহা

পরিসংখ্যানে স্পেনের দাপট – সৌদিকে উড়িয়ে আত্মবিশ্বাসী লা রোহা

জুন ২২, ২০২৬
সৌদি আরবকে উড়িয়ে বড় জয় তুলে নিলো স্পেন

সৌদি আরবকে উড়িয়ে বড় জয় তুলে নিলো স্পেন

জুন ২২, ২০২৬
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি স্পেন-সৌদি আরব

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি স্পেন-সৌদি আরব 

জুন ২১, ২০২৬
লজ্জার ব্যাটিংয়ে টি-২০তে হোয়াইটওয়াশ বাংলাদেশ

লজ্জার ব্যাটিংয়ে টি-২০তে হোয়াইটওয়াশ বাংলাদেশ

জুন ২১, ২০২৬
হৃদয় একাই ৬১, বাকিরা কত

হৃদয় একাই ৬১ – বাকিরা কত?

জুন ২১, ২০২৬
বিরাটকে নিয়েই ভারতের ওয়ানডে দল

বিরাটকে নিয়েই ভারতের ওয়ানডে দল

জুন ২১, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
শক্তিশালী স্পেনের মুখোমুখি সৌদি আরব

শক্তিশালী স্পেনের মুখোমুখি সৌদি আরব

জুন ২১, ২০২৬
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি স্পেন-সৌদি আরব

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি স্পেন-সৌদি আরব 

জুন ২১, ২০২৬
গুরুত্বপূর্ন ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি ইরান

গুরুত্বপূর্ন ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি ইরান

জুন ২১, ২০২৬
আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি

আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি

জুন ২০, ২০২৬
পরিসংখ্যানে স্পেনের দাপট - সৌদিকে উড়িয়ে আত্মবিশ্বাসী লা রোহা

পরিসংখ্যানে স্পেনের দাপট – সৌদিকে উড়িয়ে আত্মবিশ্বাসী লা রোহা

জুন ২২, ২০২৬
সৌদি আরবকে উড়িয়ে বড় জয় তুলে নিলো স্পেন

সৌদি আরবকে উড়িয়ে বড় জয় তুলে নিলো স্পেন

জুন ২২, ২০২৬
গুরুত্বপূর্ন ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি ইরান

গুরুত্বপূর্ন ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি ইরান

জুন ২১, ২০২৬
শক্তিশালী স্পেনের মুখোমুখি সৌদি আরব

শক্তিশালী স্পেনের মুখোমুখি সৌদি আরব

জুন ২১, ২০২৬

Recommended

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist