বিশ্বকাপ শেষ হলো চারদিনও হয়নি। মেগা ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ১৪০ কোটি ভারতীয়কে অবিশ্বাসের ঘোরে স্তব্ধ করে দেয়া ট্রাভিস হেডের দলের সেই ঐতিহাসিক জয়ের মোহ এখনো কাটেনি।
বিপরীতে, হারের ক্ষত না শুকানো ভারতীয়দের মাতমের মাঝেই নিজেদের বিশ্বকাপ উদযাপন পন্ড করে আজ আবারো মাঠে নামছে অজিরা। প্রতিপক্ষ সেই ভারত। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ।
বিশ্বকাপের আমেজ না কাটতেই দুই ফাইনালিস্টের আবারো মাঠে নামাটা কতটা অর্থবহ তা নিয়ে চতুর্দিকে চলছে আলোচনা-সমালোচনা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো এই আয়োজনকে পুরোটাই লোভ আর বাড়াবাড়ি বলেছেন।
আজ শুরু হতে যাওয়া সিরিজটি অবশ্য অনেক আগেই মাঠে গড়ানোর কথা ছিলো। তবে করোনা মহামারিতে বাঁধা পেয়ে তা এত দিন পর হতে চলেছে। এই সিরিজটির মাধ্যমে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













