এমবাপ্পেকে বর্ণবাদী গালি, প্যারাগুয়ের সংসদ সদস্যের মন্তব্যে সরকারের নিন্দা

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন প্যারাগুয়ের বিরোধী দলের সিনেটর সেলেস্তে আমারিল্লা। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্যারাগুয়ে সরকার। একই সঙ্গে ফ্রান্স সরকার, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এ ঘটনার নিন্দা করেছেন।

প্যারাগুয়ের প্রধান বিরোধী দল লিবারেল পার্টির সদস্য সেলেস্তে আমারিল্লা এমবাপ্পেকে ‘ঔপনিবেশিক ক্যামেরুনিয়ান’বলে উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, এমবাপ্পে নিজেকে ফরাসি হিসেবে পরিচয় দেন এবং তাঁকে ‘অহংকারী’ ‘তিক্ত’ও ‘কুৎসিত’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি ম্যাচে এমবাপ্পে ‘মৃত্যুভয়ে ভীত’ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনার পর প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিনেটরের বক্তব্য দেশটির শান্তি, সম্প্রীতি ও মানবমর্যাদার নীতির পরিপন্থী। সরকার স্পষ্ট করে জানায়, এই মন্তব্য কোনোভাবেই প্যারাগুয়ে রাষ্ট্র বা দেশটির জনগণের অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।

বিতর্কিত মন্তব্যের জবাবে এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘মিসেস সেলেস্তে আমারিল্লা, আপনি একজন ঘৃণ্য নারী এবং আপনার পদের যোগ্য নন। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। এই পুরো টুর্নামেন্টে প্যারাগুয়ে আবেগ ও সম্মানের সঙ্গে লড়াই করেছে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এমবাপ্পের প্রতি হওয়া এই বর্ণবাদী আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফরাসি দলের অধিনায়কের পাশে পুরো দেশ রয়েছে। এলিসি প্যালেস থেকেও জানানো হয়, বর্ণবাদের বিরুদ্ধে ফ্রান্স সবসময় কঠোর অবস্থানে থাকবে।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বলেন, পুরো ফুটবল বিশ্ব এমবাপ্পের পাশে রয়েছে। তিনি বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles