সব ধরণের ক্রিকেট থেকে অসবরের পর গত ৪ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু আজ (২৭ সেপ্টেম্বর) সেই দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন সাবেক এই তারকা।
একই দিন নিয়েছেন বিসিবি নির্বাচনের মনোনয়ন। ক্যাটাগরি ‘এ’ অর্থাৎ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন কিনেছেন রাজ্জাক। এই ক্যাটাগরিতে ভোটার হওয়ার কথা ছিল ৭১ জন। তবে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর মনোনয়ন না দেয়ায় এই ক্যাটাগরিতে ভোটার এখন ৭০ জন৷ রাজ্জাক মনোয়ন কিনেছেন খুলনা বিভাগী ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে।
গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।
ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক।
শনিবার সকাল থেকে শুরু হয় বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই ফর্ম বিতরণ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















