মোস্তাফিজদের দলের মালিকানায় বেলিংহ্যাম । ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডের দল বার্মিংহ্যাম ফিনিক্সের মালিকানার একটি অংশ কিনেছেন ইংল্যান্ড এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
এই দলেই পরের মৌসুমে খেলার কথা রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। মালিকানা ক্রয়ের ফলে এখন ফ্র্যাঞ্চাইজির শেয়ারের ৫০.৪% এর মালিকানা ক্লাবের হাতে, নাইটহেডের মালিকানা ৪৮.৪% এবং জুড বেলিংহ্যাম ১.২% এর মালিক।
স্বাগতিক কাউন্টি দল ওয়ারউইকশায়ারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল, যারা কিনা বার্মিংহ্যাম সিটি এফসির মালিক, তারা গত বছর বার্মিংহ্যাম ফিনিক্সের শেয়ারের ৪৯% কেনে। যার ফলে ওয়ারউইকশায়ারের পাশাপাশি সহ-মালিক হয় নাইটহেড।
এবার দ্যা ক্রিকেটারের প্রতিবেদন অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের কাছ থেকেই ছোট একটি অংশের মালিকানা কিনেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম, যিনি বেড়ে উঠেছেন বার্মিংহ্যামেই। সম্প্রতি নিজেদের বার্ষিক রিপোর্টে ওয়ারউইকশায়ার জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে দলের মালিকানার ১.২% একজন বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হয়েছে।
যার মধ্যে কাউন্টি দলের মালিকানা ছিল ০.৬%। বেলিংহ্যামের মালিকানা ক্রয়ের ফলে এখন ফ্র্যাঞ্চাইজির শেয়ারের ৫০.৪% এর মালিকানা ক্লাবের হাতে, নাইটহেডের মালিকানা ৪৮.৪% এবং জুড বেলিংহ্যাম ১.২% এর মালিক।
বেলিংহ্যামের কেনা শেয়ারের দাম ১ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি। বার্মিংহ্যাম সিটির এক একাডেমি থেকেই উঠে এসেছেন ফুটবলার বেলিংহ্যাম। অনূর্ধ্ব-৮ দলে যোগ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার। পরে ১৬ বছর বয়সে মূল দলে খেলে দলটির সর্বকনিষ্ঠ ফুটবলারও বনে যান তিনি। মূল দলে এক মৌসুম খেলে ২২.৭৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডে। পরে ২০২৩ সালে ৮৮ মিলিয়ন পাউন্ডে বেলিংহ্যামকে কিনে নেয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
অবশ্য এখনও রিয়ালেই খেলছেন বেলিংহ্যাম। ২০২৩-২৪ মৌসুমে দলে এসেই ৪২ ম্যাচে ২৩ গোলের সাথে ১৩ অ্যাসিস্ট করেন বেলিংহ্যাম। সেবার লা লিগার পাশাপাশি রিয়ালের হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জেতেন জুড বেলিংহ্যাম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















