• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬
  • Login
FIFA World Cup 2026
খেলা.লাইভ
OFFICIAL COUNTDOWN TO
FIFA WORLD CUP 2026
0DAYS
0HRS
0MINS
0SECS
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
FIFA WORLD CUP 2026
COUNTDOWN
0D
0H
0M
0S
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ক্রিকেট

ফেসবুকে তামিমের পুরো বক্তব্য

খেলা প্রতিবেদন by খেলা প্রতিবেদন
সেপ্টেম্বর ২৭, ২০২৩
in ক্রিকেট
Reading Time: 3 mins read
0
A A
0
বিকালে লাইভে এসে সত্য প্রকাশ করেছেন তামিম ইকবাল খান

বিকালে লাইভে এসে সত্য প্রকাশ করেছেন তামিম ইকবাল খান

Share on FacebookShare on Twitter

“প্রথমেই বলে নেই আমার গলায় ইনফেকশন হয়েছে। তাই আমি এতো ক্লিয়ারলি কথা বলতে পারছি না। বেসিক্যালি আজকে আপনাদের সাথে কথা বলার কারণটা আপনারা স্ট্যাটাস দেখে বুঝতেই পেরেছেন। শেষ দুই-তিনদিনে যা যা হয়েছে, যা যা লেখা হয়েছে বিভিন্ন মিডিয়াতে আসলে যা ঘটছে তা কমপ্লিটলি ডিফারেন্ট। যে জিনিসটা ঘটেছে পুরো জিনিসটাই স্টেপ বাই স্টেপ আপনাদের জানাই।

আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার ফ্যান প্লাস যারা ক্রিকেট লাভার বাংলাদেশের তাদের এই ব্যাপারে জানা উচিৎ। আপনারা সবাই জানেন যে আমি রিটায়ারমেন্ট করি। সেই রিটায়ারমেন্টেরও একটা কারণ ছিলো। রিটায়ারমেন্ট থেকে আমি যখন আবার প্রাইম মিনিস্টারের রিকুয়েস্টে ফেরত আসি। তারপরের দুই মাসে আমি মনে করি যে আমি প্রচন্ড পরিমাণ কষ্ট করি। আমি নিজেকে ফিট করার চেষ্টা করি।

যারা আমার সাথে ছিলো, ফিজিও, ট্রেইনার্স, সবাই আমার সাথে একমত হবেন যে এমন কোনো সেশন নাই বা এমন কোনো এক্সারসাইজ নাই যা তাঁরা আমার কাছে চেয়েছেন কিন্তু আমি করি নাই নিজেকে ফিট করার জন্য। অবশ্য যখন খেলা শুরু হলো, কাছাকাছি আসলো তখন আমি মানসিকভাবে ভালো ছিলাম না। বিশেষ করে শেষ চার-পাঁচ ম্যাচে যা হয়েছে। আপনারা যদি নিজেদের জীবনের সাথে এটি রিলেট করেন তবে আপনারা বুঝতে পারবেন এটি খুব সহজ জিনিস না। তবে আমি যখন খেলা শুরু করি তখন ৩০-৩৫ ওভারের মতো ফিল্ডিং করলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যাটিং করতে পারলাম না।

যখন দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটা হেরে যাই। ম্যাচ হেরে গেলে রানটা ম্যাটার করে না। ওই মুহূর্তে আমার জন্য গুরুত্বপূর্ন ছিলো কিছুটা রান করা আর ব্যাটিং কেমন হচ্ছে তা ফিল করা। আমি যেভাব খেলছিলাম তাতে আমি খুবই সন্তুষ্ট ছিলাম। আমি মাত্র ৪৪ রান করেছিলাম। আমার খুব কনফিডেন্ট লাগছিলো। আমি ভালো খেলছিলাম বড় রান করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। সেই ম্যাচের পরে আমি মানসিকভাবে খুবই সন্তুষ্ট ছিলাম।

গত চার-পাঁচ ম্যাচে যা হয়েছে তা আমি ভুলে গিয়েছিলাম। আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে ছিলাম। স্বাভাবিকভাবে আপনি যখন এতোদিন পর ক্রিকেট খেলবেন। সেই সাথে আপনি যখন এতোদিন পর ইনজুরি থেকে ফিরে আসছেন তখন স্বাভাবিকভাবেই আপনার ডিসকমফোর্ট থাকবেই। ব্যথা আপনার শরীরে থাকবেই। আমিও ভিন্ন নই। আমারো তাই হয়েছে। প্রথম ম্যাচেও আমি একটু ব্যাথা অনুভব করেছি খেলা শেষে। এর পরের ম্যাচেও তাই হয়েছে।

যখন খেলা শেষ হলো তারপর আমি আমার ফিজিওকে বললাম আমি কেমন বোধ করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন সিলেক্টর ড্রেসিংরুমে আসে। একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই আমি কোনো সময় কোন মুহূর্তে আর কাউকেই কোনো সময়েই বলিনি আমি বিশ্বকাপে পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোন সময়েই হয়নি। আমি নিশ্চিত গতকাল নান্নু ভাইও বিষয়টি ক্লিয়ার করেছেন। এই যে একটা মিথ্যা কথা, ভুল কথা।

আমি জানিনা এইটা কিভাবে মিডিয়াতে ফিড করা হয়েছে বা কে করেছে। এই জিনিসটা একেবারে মিথ্যা। যেই জিনিসটা আমি সিলেক্টরদের বলেছিলাম তা হচ্ছে আমার শরীর এমনই থাকবে। যেই অবস্থায় আছে আমার একটু ব্যথা থাকবে। যখন দল নির্বাচন করবেন তখন এই ব্যপারটা মাথায় রেখেই নির্বাচন কইরেন।

এর পেছনেও একটা কারণ আছে। আপনারা যদি কিছুদিন আগের কথা চিন্তা করেন। আমি যখন অধিনায়ক ছিলাম। যেই ম্যাচ খেলার পর আমি রিটায়ার্ড করি। যেখানে একটা কনসার্ন ছিল। আমি ফিজিও ও কোচের সাথে বসে কথা বলেছিলাম। তখন সেখানে তিনজন একমতও প্রকাশ করেছিলো যে আমার প্রথম ম্যাচ খেলা উচিৎ। এরপর আপনারা জানেন যে কেমন কেমন কথা মিডিয়াতে বলা হয়েছে। যদি ফিট না থাকে তবে খেলা উচিৎ না।

আমার কাছে জিনিসটা অদ্ভুত লেগেছে যে আমরা ওই রুমে সবাই একমত প্রকাশ করেছিলাম। আমি আরো একটি কন্ট্রোভার্সি তৈরী করতে চাইনি। তাই আমি পুরোপুরি সততার সাথে সিলেক্টরদের এটিই বলেছি যে আপনারা দল নির্বাচনের আগে ব্যাপারটি মাথায় রাখবেন। কারণ হল যদি আমি বিশ্বকাপে যাই তাহলে এমন হতে পারে যে আমি ৯টি ম্যাচই খেলবো কোন সমস্যা ছাড়া। কারন বিশ্বকাপের সূচিটাই এমন ছিলো যে প্রথম দুই ম্যাচ বাদে প্রতি ম্যাচের পর চার-পাঁচ দিন করে গ্যাপ আছে। এটি কোন ব্যাপার না।

আবার এমনও হতে পারে, এটি কোনো সুস্থ্য মানুষের সাথে হতে পারে যে দুইটি ম্যাচ খেলে যে কেউ ইনজুরড হতে পারে। তাকে দেশে পাঠানো হলো। তাঁর রিপ্লেসমেন্ট নিয়ে যাওয়া হলো, রিপ্লেসমেন্ট তো আপনার এমনিতেও নিতে পারবে যদি কেউ ইনজুরড থাকে। এই কারনে বিষয়টি আমি ক্লিয়ারলি তাঁদের বলি।

আমরা যখন হোটেলে যাই তখন আমার পেইনগুলো এসেস করে। পরের দিনও এসেস করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যপার বা ইনসিডেন্ট তা হচ্ছে যে ফিজিও রিপোর্টে কি ছিলো। সবাই গতকাল ফিজিও রিপোর্ট নিয়ে কথা বলছিলো। ফিজিও রিপোর্টে যা এসেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান তাহলে আমার সাথে পাবলিক প্লেসে বসেন। আমাকে বলেন যে আমি ভুল বলেছি। ফিজিও রিপোর্টে যা ছিলো তা হচ্ছে সেখানে আমার কন্ডিশন বলা হয়েছিলো। প্রথম ম্যাচের পর আমার অবস্থা কেমন ছিলো। সেকেন্ড ম্যাচের পরে আমার পেইন হয়েছিলো।

মেডিকেল ডিপার্টমেন্ট মনে করে আমি যদি ২৬ দিন রেস্ট নেই, যেহেতু ২৭ তম দিন আমরা ট্রাভেল করবো। ২৮তম দিনে আমাদের একটি প্রস্তুতি ম্যাচ। এরপর এক/দুই তারিখে আরো একটি প্রস্তুতি ম্যাচ। আমি যদি এখন রেস্ট নেই এবং আমি যদি বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলি তাহলে আমি যথেষ্ট সময় পাবো। এরমাঝে আমার দুই সপ্তাহের রিহ্যাবও হয়ে যাবে। আর ওভারঅল সব মিলিয়ে আমি ১০ সপ্তাহের রিহ্যাব পাবো। এভাবে আমি খুব ভালো পজিশনে আসবো প্রথম ম্যাচ খেলার জন্য। এইটাই রিপোর্টে ছিলো। কোথাও পাঁচ ম্যাচ/দুই ম্যাচের বা ইনজুরির কারণে খেলতে পারবো না এই কথা বলা হয়নি।

আমার বডিতে পেইন ছিলো আমি তা অস্বীকার করছি না। এটি আমি প্রেস কনফারেন্সেও বলেছি। মূলত এই জিনিসটিই হয়েছে। তারপরে যে জিনিসটি হয়। আমার কাছে মনে হয়েছে যে মিডিয়াতে যে ইনজুরির কথা এসেছে বা পাঁচ ম্যাচ, আমার মনে হয়না যে আমার বিশ্বকাপে না যাওয়ার পেছনে কোন বড় অবদান ছিলো। আমার ব্যাথা থাকতে পারে তবে আমি ইনজুরড হইনি এখনো।

এক-দুইদিন পর বোর্ডের টপ লেভেল থেকে আমাকে একজন ফোন দিলেন। তিনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটের সাথে। তিনি হঠাৎ করে বললেন তুমিতো বিশ্বকাপে যাবা। তোমাকেতো ম্যানেজ করে খেলাতে হবে। তুমি একটা কাজ কইরো। তুমি প্রথম ম্যাচটা খেইলো না আফগানিস্তানের সাথে। আমি বললাম ভাই এখনো তো ১২-১৩ দিনের কথা। আমিতো ১২-১৩ দিনের মধ্যে ভালো অবস্থায় থাকবো। আমি কি কারণে খেলবো না। তখন সে বললো যে আমরা আলোচনা করেছি যে তুমি যদি খেলো তাহলে তোমাকে আমরা একটু নিচে ব্যাটিং করাবো।

স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোন মাইন্ডসেটে ছিলাম। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি। আমি খুশি ছিলাম। হঠাৎ করে এমন একটা কথা আমার পক্ষে নেয়া সম্ভব হয়নি। ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। ক্যারিয়ারে আমি কখনো দুই-তিনে ব্যাটিংই করিনি। যদি এমন হত যে আমি তিন বা চারে ব্যাটিং করি তাহলে আমি উপরে উঠতে বা নিচে নামতে পারতাম। ওইটা এডজাস্ট করা যেতো। স্বাভাবিকভাবেই আমি কথাটি ভালোভাবে নেইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ ব্যপারটা আমার ভালো লাগেনি।

আমার কাছে মনে হয়েছে যে আমাকে জোর করে কোনো কিছু করার জন্য বাধ্য করা হয়েছে। আমি এমনই অনুভব করেছি। তখন আমি তাঁদের বলেছি যে যদি আপনাদের এমন প্ল্যানই থাকে তাহলে আমাকে আপনারা পাঠাইয়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না যে প্রতিদিন আপনারা আমাকে নতুন জিনিস ফেস করাবেন।

তারপরেও ওই ব্যক্তির সাথে আমার ফোনে অনেক কথা-বার্তা হয় যেটা আমার মনে হয় না যে এই প্ল্যাটফর্মে বলা উচিৎ। সেটা আমার মনের মধ্যেই থাক। তারপরে আমি বলেছি যে, যদি এসব নোংরামি হয় তাহলে আমাকে আপনারা এসবের মধ্যে রাখবেন না। আমি এসব মানতে পারবো না। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে আমাদের মিডিয়ার যে অভ্যাস আছে যে একটা বড় জিনিস কাভার করার জন্য আরেকটা বড় জিনিস ফিড করা। সে পাঁচ ম্যাচ খেলবে তাকে কেনো সিলেক্ট করবো। এই সবটাই মিথ্যা। আমার ফিজিও ও ট্রেইনার সবটা জানে। আমি আপনাদেরও সবটা জানালাম।

আমার কাছে মনে হয়েছে যে যদি আপনি আমাকে চান তাহলে আমাকে আপনার ভালো রাখতে হবে। কারণ আমি একটা বাজে সময় থেকে বের হয়েছি। আমার কাছে এই তিন-চারমাস খুবই কঠিন ছিলো। এসে নতুন নতুন জিনিস বলাটা সহজ ছিলো না। যদি আমাকে এটি অন্যভাবে বলা হতো তাহলে হয়তো আমি বিষয়টি অন্যভাবে নিতাম। কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়া যদি আপনাকে কেউ বলে যে আপনি খেলবেন না বা বলে যে আপনাকে নিচে নেমে খেলতে হবে, আমী নিশ্চিত না যে এটা কতটা ফেয়ার। এটিই হয়েছে। এরচেয়ে বেশি কিছু আমার বলার নেই।

আমি এতটুকুই বলবো আমি যেই জিনিসটি অনুভব করেছি যে আমার সাথে যেই অভিযোগগুলো এসেছে তা আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু দিনশেষে আমি এটিই বলবো যেই ১৫ জন বিশ্বকাপে গিয়েছে তাঁদের জন্য শুভকামনা। তাঁরা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসবে। সাথে আর যাই ঘটেছে আমি নিশ্চিত যে আপনারা দেখেছেন। একটা কাহিনী ইন্সিডেন্ট হতে পারে, দুইটা কাহিনী মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু একজনের সাথে সাত-আটমাস ধরে যদি কিছু হয় তাহলে সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়। এটিই আমি অনুভব করেছি।

এরচেয়ে বেশিকিছু আমার বলার নেই। আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। একটাই রিকুয়েস্ট আপনাদের কাছে আপনারা সবাই আমাকে মনে রাখবেন।”

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

মে ১৪, ২০২৬
বাংলাদেশ যুবা দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ যুবা দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ

মে ১৪, ২০২৬
দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ স্কোয়াডে বড় পরিবর্তন!

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ স্কোয়াডে বড় পরিবর্তন! 

মে ১৪, ২০২৬
বিশ্বকাপের আগেই দলকে বিদায় জানাল ইরান

বিশ্বকাপের আগেই দলকে বিদায় জানাল ইরান

মে ১৪, ২০২৬
শ্রীলঙ্কা ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

শ্রীলঙ্কা ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত

মে ১৪, ২০২৬
মাশরাফি-সাকিবকে নিয়ে জুলকারনাইনের পোস্ট

মাশরাফি-সাকিবকে নিয়ে জুলকারনাইনের পোস্ট

মে ১৪, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
মাশরাফি-সাকিবকে নিয়ে জুলকারনাইনের পোস্ট

মাশরাফি-সাকিবকে নিয়ে জুলকারনাইনের পোস্ট

মে ১৪, ২০২৬
সাকিবের কাছে এক কোটি টাকা চেয়েছে বাদীপক্ষ!

সাকিবের কাছে এক কোটি টাকা চেয়েছে বাদীপক্ষ!

মে ১৪, ২০২৬
ব্রাজিলকে বিশ্বকাপে জেতাতে পারেন যে পাঁচ তারকা

ব্রাজিলকে বিশ্বকাপে জেতাতে পারেন যে পাঁচ তারকা

মে ১৪, ২০২৬
নারী বিশ্বকাপ ঘিরে উত্তাল ইংল্যান্ড ও ওয়েলস

নারী বিশ্বকাপ ঘিরে উত্তাল ইংল্যান্ড ও ওয়েলস

মে ১৪, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংস্থাটিকে দেয়া ২০ কোটি টাকার অনুদান অন্তর্বর্তীকালীন

২০ কোটি টাকা ফেরত – সংবাদ সম্মেলন করবে মহিলা ক্রীড়া সংস্থা

মে ১৫, ২০২৬
ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ আহত মিথিলার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ১৫, ২০২৬

ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

মে ১৫, ২০২৬

গার্সিয়া ও বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ হারালো ওভিয়েদোকে

মে ১৫, ২০২৬

Recommended

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংস্থাটিকে দেয়া ২০ কোটি টাকার অনুদান অন্তর্বর্তীকালীন

২০ কোটি টাকা ফেরত – সংবাদ সম্মেলন করবে মহিলা ক্রীড়া সংস্থা

মে ১৫, ২০২৬
ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ আহত মিথিলার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ১৫, ২০২৬

ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

মে ১৫, ২০২৬

গার্সিয়া ও বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ হারালো ওভিয়েদোকে

মে ১৫, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • আইপিএল (IPL) ২০২৬
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2026 | All Rights Reserved by Khela Live ® |