শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি করলেন জাওয়াদ আবরার। তাতে যুব ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে উড়িয়ে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। জাওয়াদের সেঞ্চুরিতে রেকর্ড রান তুলে যুবাদের বড় জয়।
দাপুটে সেই পথচলায় টানা তৃতীয় জয়ে বাংলাদেশের যুবারা নিশ্চিত করল, এই সিরিজ তারা হারছে না। দ্বিতীয় ম্যাচে যার বিধ্বংসী সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানোর শুরু, এই ম্যাচেও আরেকটি সেঞ্চুরিতে নায়ক সেই জাওয়াদ আবরা। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার স্বাগতিকদের ১৪৬ রানে হারিয়েছে আজিজুল হাকিমের দল। এ জয়ের ফলে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
শনিবার কলম্বো প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার জাওয়াদ আব্রারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। জাওয়াদ সর্বোচ্চ ১১৩ রান করেন। এছাড়া অধিনায়ক আজিজুল হাকিম ২৩, রিজওয়ান হোসেন ৮২, ও মো.আব্দুল্লাহ ৩২ রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল। বল হাতে আল ফাহাদ ৮ ওভারে ৪১ রান দিয়ে একাই নেন তিন উইকেট। এছাড়া মজুমদার ও আজিজুল হাকিদ দুটি করে উইকেট নেন। সফরে বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৮ মে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















