মহিউদ্দিন বুলবুলের মৃত্যুতে বিসিবির শোক

সাবেক বিসিবি পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শোকবার্তায় কাজী মহিউদ্দিন বুলবুলের রুহের মাগফিরাত কামনা করেছে বিসিবি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মহিউদ্দিন বুলবুল। বিসিবি জানিয়েছে, আজ আসরের নামাজের কুমিল্লায় চিরনিদ্রায় শায়িত হবেন বুলবুল।

spot_imgspot_img
spot_img

Related Articles