লিটনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধে কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমতি ছাড়াই বিদেশ সফরে যাওয়ার ঘটনায় তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে।

গতকাল রোববার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরেন লিটন। বোর্ড সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সফর শেষে বিসিবিকে না জানিয়ে তাঁর চীন সফর নিয়েই মূলত আপত্তি উঠেছে।

লিটনের কুঁচকির চোটের কারণে আগামী ২০ জুলাই পুনর্বাসনের জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। একই চোটের কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। খেলতে পারেননি লঙ্কা প্রিমিয়ার লিগেও।

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, শুনানিতে লিটন নিজের বক্তব্য দিয়েছেন। এখন বিষয়টি বোর্ডের মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে যাচাই করা হবে। প্রাথমিকভাবে তাঁর বক্তব্যে বড় ধরনের অসংগতি পাওয়া যায়নি বলে জানিয়েছে বিসিবি।

আলমগীরের ভাষ্য, লিটনের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে শৃঙ্খলা ভঙ্গের উল্লেখযোগ্য কোনো নজির নেই। বোর্ডের ধারণা, লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে না পারার হতাশা এবং যোগাযোগের ঘাটতি থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা একজন ক্রিকেটারের ক্ষেত্রে বোর্ডকে না জানিয়ে বিদেশ সফরে যাওয়া চুক্তির শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি যাচাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles