এলপিএলে খেলা হচ্ছে না তাসকিনের

এলপিএল টি-টোয়েন্টি খেলার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। কিন্তু মোস্তাফিজুর রহমান চোটে পড়ায় তাসকিনকে টি-টোয়েন্টি সিরিজের জন্য রেখে দেওয়া হয়। তবে টি-টোয়েন্টি সিরিজ খেলেই শ্রীলঙ্কায় গিয়ে এলপিএলে অংশ নেবেন তাসকিন আহমেদ।

কিন্তু না, লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন মৌসুমে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। জাফনা কিংসে খেলার কথা ছিল তাসকিনের। শ্রীলঙ্কার বদলে বাংলাদেশে ফিরছেন তাসকিন।   

বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘আমরা তো তাসকিনকে বেশ আগেই এনওসি (এলপিএল খেলার অনাপত্তিপত্র) দিয়ে রেখেছি।

জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ শেষে ওর শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। ১২ জুলাই থেকে এনওসি দেওয়া ছিল। কিন্তু মুস্তাফিজ ইনজুরিতে পড়ার পর আমরা তাসকিনকে টি-টোয়েন্টি সিরিজেও রেখে দিয়েছিলাম। এখন ওর মনে হয়েছে, এলপিএল খেলার বদলে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়ে এরপর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নেওয়া ভালো।’

এছাড়া নাফীস আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাসকিন পুরোপুরি প্রস্তুত হয়েই সিরিজটি খেলতে চায়। তার সিদ্ধান্তটিকে বিসিবি ইতিবাচকভাবে নিয়েছে। আশা করি, খুব ভালোভাবে প্রস্তুত হয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবে সে।’

আগস্টের শুরুতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। ১৩ আগস্ট ডারউইন টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles