বাংলাদেশ পুরুষ ও নারী দলের ইংল্যান্ড সফরের সূচি প্রকাশ

২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছর ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। পুরুষ দল খেলবে একটি টেস্ট ম্যাচ, আর নারী দল অংশ নেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

ইসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি হবে আগামী বছরের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত। ম্যাচটির ভেন্যু লন্ডনের লর্ডর্সে।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১০ সালে নিজেদের মাটিতে টেস্ট খেলেছিল ইংল্যান্ড। প্রায় ১৭ বছর পর আবারও ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে টেস্ট খেলবে ইংলিশরা। এদিকে, সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। সফরে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৮, ১০ ও ১২ সেপ্টেম্বর। ভেন্যু নর্থ্যাম্পটন, টনটন ও উরচেস্টার। এরপর ১৭, ২১ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ম্যাচগুলোর ভেন্যু হোভ, ক্যান্টারবুরি ও চেলমসফোর্ড।

সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে তারা উচ্ছ্বসিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles