বার্সেলোনার রিজার্ভ দল বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হলেন বুসকেটস

আবারও বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস। তবে এবার আর ফুটবলার হিসেবে নয়, বার্সেলোনার রিজার্ভ দল বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। ৩৮ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং স্টাফের অংশ হিসেবে যোগ দিয়েছেন বুসকেটস।

বর্তমানে বুসকেটস তার কোচিং কোর্সের ব্যাজ সম্পন্ন করছেন। কোর্সের অংশ হিসেবে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কৌশল শেখাবেন তিনি।

২০২৩ সালে বার্সেলোনা ছাড়ার পর বুসকেটস দেড় মৌসুমের জন্য যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলেছিলেন।
গত বছরের ডিসেম্বর মাসে খেলাধুলা থেকে অবসর গ্রহণের পর থেকেই তার বার্সেলোনায় ফেরার কানাঘুষা চলছিল। শেষ পর্যন্ত অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে ঘরের ট্র্যাকে ফিরে এলেন এই স্প্যানিশ তারকা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles