সিপিএলে মিরাজের আবারও দুর্দান্ত বোলিং

সিপিএলে মিরাজের আবারও দুর্দান্ত বোলিং । তবে তাঁর দারুণ বোলিংও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হার থেকে বাঁচাতে পারেনি। বারবাডোজ ট্রাইডেন্টসের কাছে ৬ উইকেটে হেরে সিপিএলের প্রাথমিক পর্ব শেষ করেছে গায়ানা।

ব্রিজটাউনে বাংলাদেশ সময় সোমবার ভোরের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে অলআউট হয় গায়ানা। দলের হয়ে ২৪ বলে ১৮ রান করেন মিরাজ। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন ২ উইকেট।

ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবারই প্রথম খেলছেন মিরাজ। প্রথম তিন ম্যাচেই তাঁর শিকার ৯ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.০৮ করে। বোলিংয়ে দারুণ সফল হলেও ব্যাট হাতে অবশ্য এখনো নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। তিন ম্যাচেই পাঁচ নম্বরে ব্যাটিং করে তাঁর রান ১, ২ ও ১৮।

সিপিএলে মিরাজের ব্যাটিং

গায়ানার ইনিংসের শুরুটা ছিল বেশ নড়বড়ে। তৃতীয় ওভারেই আফগানিস্তানের স্পিনার এএম গাজানফার তিনটি উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। মাভেন্ড্রা ডিন্ডিয়ালকে ফেরানোর পর টানা দুই বলে সাজঘরে পাঠান শেই হোপ ও শিমরন হেটমায়ারকে। চাপের মুখে মিরাজ শুরু করেন সতর্ক ব্যাটিংয়ে। পাওয়ারপ্লের পর গায়ানা হারায় গ্লেন ফিলিপস ও ডোয়াইন প্রিটোরিয়াসকে। এরপর মিরাজ কিছুটা আগ্রাসী হওয়ার চেষ্টা করেন। ক্রিস গ্রিনের বলে চার মারার পর সুইপ শটে ছক্কাও হাঁকান তিনি। তবে সেই শটেই শেষ পর্যন্ত আউট হন। ২৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

শেষ দিকে রোমারিও শেফার্ডের ২২ রানের ইনিংসে কোনোরকমে ৯৯ রান পর্যন্ত যেতে পারে গায়ানা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় বারবাডোজ। এরপর কুইন্টন ডি কককে মাত্র ৩ রানে ফিরিয়ে দেন মিরাজ। তাঁর ফ্লাইটে বিভ্রান্ত হয়ে বোল্ড হন ডি কক। পরে শেরফোন রাদারফোর্ডকেও দ্রুত ফিরিয়ে ম্যাচে উত্তেজনা ফেরানোর চেষ্টা করে গায়ানা।

তবে শাড্র্যাক ডেসকার্টের ঝোড়ো ব্যাটিংয়ে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। তিনটি ছক্কায় ২০ বলে ৩২ রান করে দলের জয় সহজ করে দেন তিনি। শেষ পর্যন্ত ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ৬ উইকেটের জয় নিশ্চিত করে বারবাডোজ।

এই হারে অবশ্য পয়েন্ট তালিকায় গায়ানার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রাথমিক পর্ব শেষ হওয়ার আগেই মিরাজদের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গিয়েছিল। বারবাডোজও তৃতীয় স্থান নিশ্চিত করেছিল।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles