হাসানের হ্যাটট্রিকে বাংলাদেশের লিড

হাসানের হ্যাটট্রিকে বাংলাদেশের লিড । আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন পেসার হাসান মাহমুদ। রবিবার আবুধাবি টেস্টের তৃতীয় দিন ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন এই পেসার। আউট হন ইসমত, কায়েস ও জিয়া-উর-রেহমানকে। হাসান-এবাদতের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হন। আফগান অধিনায়ক রহমত শাহ সেঞ্চুরি করেন।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামছে। বাংলাদেশের টেস্টে তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। যা পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি (২০০৩) ও সোহাগ গাজীর (২০১৩)।

যেভাবে হলো হাসানের হ্যাটট্রিক, ইনিংসের ৮২.৩ ওভার: হাসানের ব্যাক অব আ লেংথের বলটি নিচু হয়ে ঢুকে যায় ভেতরে। সামলাতে পারেননি ইসমত আলম, হন বোল্ড। ৮২.৪ ওভারে লিটন দাসও এখানে কৃতিত্ব পাবেন। হাসানের বলে কায়েসের ব্যাটের কানায় লেগে বল চলে যাচ্ছিল স্লিপের দিকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন।

এরপর ৮২.৫ ওভারে জিয়া-উর–রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বল গিয়ে আঘাত করত অফ স্টাম্পের ওপরের অংশে।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর :

  • বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৪৬ রান।
  • আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০/১০
  • বাংলাদেশ লিড ১০৬।
spot_imgspot_img
spot_img

Related Articles