আবুধাবি টেস্টের তৃতীয় দিন ব্যাটিং শুরু করেছে আফগানিস্তান। তবে তৃতীয় দিনের শুরুতেই উইকেট তুলে নিয়েছেন পেসার এবাদত হোসেন। ফিরিয়ে দিয়েছেন ইকরামকে। বাংলাদেশ প্রথম ইনিংসে করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান নিয়ে রবিবার তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমেছে আফগানরা। বাংলাদেশের চেয়ে এখনো ১৩৫ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে ৬ উইকেট।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৮৪ রান নিয়ে অপরাজিত রহমত। অন্যপ্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন ইকরাম আলিখিল। ৯১ বলে ২৬ রান করে অপরাজিত থাকা ইকরামের সঙ্গে পঞ্চম উইকেটে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রহমত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৪৬ রান।
আফগানিস্তান প্রথম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪।
বাংলাদেশ এগিয়ে ১৩৫ রানে।




