শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের অপেক্ষায় পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে একচ্ছত্র আধিপত্য পাকিস্তানের। প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের করেছে স্বাগতিকরা। এবার শেষ ম্যাচে জিতে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে টানা ব্যর্থতায় বিপর্যস্ত শ্রীলঙ্কার সামনে সম্মান রক্ষার ম্যাচ হিসেবে উপস্থিত হয়েছে ম্যাচটি। আজ সন্ধ্যা সাতটায় রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ লড়াই।

আগের দুই ম্যাচেরও ভেনু্য ছিল রাওয়ালপিন্ডি। সেখানে দুই ম্যাচেই ব্যাটে বলে এগিয়ে ছিল পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটে ২১৫ রান করে তুলে নিজেদের মাঠে সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোরের রেকর্ড গড়ে পাকিস্তান। এর আগে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটে ২০৮ রান ছিল তাদের সর্বোচ্চ সংগ্রহ।

পাকিস্তানের ব্যাটিংয়ে সর্বোচ্চ বড় শক্তি হয়ে উঠেছেন তরুণ ব্যাটার মাজ সাদাকাত। সিরিজের প্রথম ম্যাচে ২৯ বলে ৫০ রানের পর দ্বিতীয় ম্যাচে মাত্র ৫১ বলে খেলেছেন ৯৬ রানের বিধ্বংসী ইনিংস। স্পিনের বিপক্ষে আগ্রাসন এবং পেসের বিরুদ্ধে দক্ষতা- দুই ক্ষেত্রেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

তবে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাদাকাতের চেয়ে এগিয়ে অধিনায়ক সাহিবজাদা ফারহান। প্রথম দুই ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ৮৯ ও ৭৩ রান। ফলে শেষ ম্যাচেও পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ভরসা হয়ে থাকবেন এই দুই ব্যাটার।

শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের অপেক্ষায় পাকিস্তান
শ্রীলঙ্কার ব্যাটাররা ব্যর্থ

সিরিজ জয়ের পর একাদশে বদলের ভাবনায় পাকিস্তান

সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লেগ স্পিনার আবরার আহমেদের পারফরম্যন্স প্রত্যাশা পূরণ করতে না পারায় তার জায়গায় বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমকে খেলানো হতে পারে। তবে সিরিজ জিতে যাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সুযোগও রয়েছে পাকিস্তানের সামনে। অন্যদিকে শ্রীলঙ্কার পরিস্থিতি বেশ নাজুক। অধিনায়ক পরিবর্তন, নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেনের দায়িত্ব গ্রহণ এবং ব্যাটিং অর্ডারে নানা পরীক্ষা নিরীক্ষার পরও প্রত্যাশিত ফল পাচ্ছে না দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর পর থেকে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান গেমসের জয়টিসহ ১৪ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে তারা। বাকি ১২ ম্যাচেই হারতে হয়েছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ব্যাটারদের সামনে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ ছিল নিষ্প্রভ। বিশেষ করে স্পিনার মাহিশ থিকশানা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাটিং সহায়ক রাওয়ালপিন্ডির উইকেটে পেসাররাও পাকিস্তানের ব্যাটারদের চাপে ফেলতে ব্যর্থ হয়েছেন। শেষ ম্যাচে তাই বোলিং আক্রমণে পরিবর্তন আনতে পারে শ্রীলঙ্কা। থিকশানার জায়গায় লেগ স্পিনার ভি ভিয়াসকান্তকে খেলানোর সম্ভাবনা রয়েছে। ফিট থাকলে দুশমন্ত চামিরাকেও একাদশে ফেরানো হতে পারে।

spot_imgspot_img
spot_img

Related Articles