২৫ বছরের অপেক্ষা ঘোঁচালো কভেন্ট্রি

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে কভেন্ট্রি সিটি। সোমবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে উঠে এসেছে কভেন্ট্রি। অন্যদিকে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে নিউক্যাসল।

কভেন্ট্ররি ঘরের মাঠ সিবিএস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। গোলরক্ষক লুকাস হর্নিচেকের ভুলে পাওয়া পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন জ্যাক রুডোনি। চলতি মৌসুমে ঘরের মাঠে এটিই ছিল কভেন্ট্রির প্রথম খেলা একই সঙ্গে ২০০১ সালের এপ্রিলের পর নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে এটিই ছিল প্রথম গোল। সেবার সান্ডারল্যান্ডের বিপক্ষে জন হার্টসনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল তারা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। এ অর্ধে তারা তিন গোল পায়। ৪৮তম মিনিটে দূর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুন করেন তরুণ ফরোয়ার্ড সিদিকি শেরিফ। ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে ৭০তম মিনিট দূরপাল্লার শটে নিউক্যাসলের হয়ে একটি গোল পরিশোধ করেন সভেন বটম্যান। তবে তাদের ঘুরে দাাঁড়ানোর আশা শেষ করে দেন বদলি খেলোয়াড় এলিস সিমস। তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের শরীরে লেগে বল জালে জড়িয়ে যায়। কভেন্ট্রি এগিয়ে যায় ৩-১ গোলে।

দারুণ এক জয়ের পর মাঠ ছাড়ছেন কভেন্ট্রির খেলোয়াড়রা

ম্যাচের শেষ দিকে কভেন্ট্রির জয়কে আরও উৎসবমুখর করে তোলেন ১৮ বছর বয়সী স্টিফেন মফুনি। ৮৬তম মিনিটে বক্সে ঢুকে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে মাত্র এক গোল করা কভেন্ট্রি এবার এক ম্যাচেই চার গোল করার কৃতিত্ব দেখালো। নটিংহাম ফরেস্টকে হারানোর পর এটি তাদের দ্বিতীয় জয়। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এমন পারফরম্যান্স ল্যাম্পার্ডের দলের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।

অন্যদিকে নিউক্যাসলের রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে এসেছে। গোলরক্ষকের ভুল, বলের দখল হারানো এবং সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা- সব মিলিয়ে হতাশাজনক এক রাত কাটালো দলটি।

spot_imgspot_img
spot_img

Related Articles