আবুধাবিতে জয়ের অপেক্ষায় বাংলাদেশ! আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এক মাত্র টেস্টের শেষ দিনে জয়ের অপেক্ষায় মাঠে নেমেছে বাংলাদেশ। জিততে শেষ দিন বাংলাদেশ এর প্রয়োজন ৭ উইকেট। আর আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান। সেদিকুল্লাহ ৩৫ ও হাশমতউল্লাহ শাহিদি ১৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেছেন।
ম্যাচের চতুর্থ দিন, ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। জিততে হলে শেষ দিনে সফরকারীদের আরও ৩৪৭ রান করতে হবে, হাতে রয়েছে ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ প্রথম ইনিংস ৩৪৬/১০
- আফগানিস্তান প্রথম ইনিংস ২৪০/১০
- বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৩৭২/৭
- আফগানিস্তান দ্বিতীয় ইনিংস ১৩২/৩
- বাংলাদেশ এগিয়ে ৩৪৭ রান




